এশিয়া কাপ ফাইনাল জিতেও ট্রফি নেয়নি ভারত। পাকিস্তানের বোর্ডপ্রধান তথা এশীয় ক্রিকেট সংস্থার চেয়ারম্যানের থেকে ট্রফি নিতে রাজি হননি ভারতের ক্রিকেটারেরা। তবে ভারতের প্রায় সকল ক্রিকেটারকেই ‘ট্রফি’ নিয়ে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। প্রত্যেকেই নিজেদের সমাজমাধ্যম ভরিয়ে দিয়েছেন ‘ট্রফি’জয়ের ছবি দিয়ে।
এই ছবি আসলে ‘ফটোশপ’ ব্যবহার করে বানানো। অভিষেক শর্মা সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন শুভমন গিলের সঙ্গে। দু’জনের ছবির মাঝে রয়েছে একটি ‘ট্রফি’। দেখে স্পষ্ট বোঝা গিয়েছে সেটি আসল নয়। একই ধরনের ছবি পোস্ট করেছেন হার্দিক পাণ্ড্যও। তিনি মাঠে দাঁড়িয়ে ‘ফটোশপ’ করা ট্রফির সঙ্গে ছবি পোস্ট করেছেন। তিলক বর্মা এবং সূর্যকুমার যাদবকেও দেখা গিয়েছে ‘ট্রফি’র সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতে।
ভারতের জয়ে শামিল হয়েছেন রোহিত শর্মাও। ট্রফি না নিলেও ভারতের ক্রিকেটারেরা মঞ্চের সামনে এসে জয়োল্লাস করেন। অধিনায়ক সূর্যকুমারকে কাল্পনিক একটি ট্রফি হাতে বাকিদের দিকে এগিয়ে আসতে দেখা যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ট্রফি নিয়ে ঠিক যে ভাবে সতীর্থদের এগিয়ে এসেছিলেন রোহিত, সেই একই কাজ করতে দেখা যায় সূর্যকেও।
এ দিকে, পাকিস্তানকে কটাক্ষ করেছেন গৌতম গম্ভীর। হ্যারিস রউফের ‘৬-০’ দাবির জবাবে তিনি ছয় শব্দের পোস্ট করেছেন। লিখেছেন, “সব শেষে, যারা দৃঢ়সঙ্কল্প তারাই জেতে।”
ফাইনালের পর সাংবাদিক বৈঠকে এসে সূর্য বলেছিলেন, “চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না, ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরাই আসল ট্রফি। সকলে বলছেন, ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন। এটাই আসল কথা।”
আরও পড়ুন:
জবাবে পাক অধিনায়ক সলমন বলেছিলেন, “ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, মহসিন নকভির থেকে ট্রফি নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে, তাতে শুধু আমাদের অসম্মান করেনি, গোটা ক্রিকেটকে অসম্মান করেছে। এগুলো দেখে বাকি দলগুলো যদি এ সব করতে শুরু করে? কোথায় শেষ হবে এ সব? ক্রিকেটারদের তো রোল মডেল হওয়া উচিত। মাঠে এগুলো হতে দেখলে ছোট ছোট ছেলে-মেয়েরা কী শিখবে? এ বার যা হয়েছে, খুব খারাপ।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির থেকে ট্রফি নিতে চায়নি ভারত। ট্রফি ছাড়াই উৎসব করে তারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেড় ঘণ্টা পরে শুরু হয়।
- এশিয়া কাপের শুরু থেকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে দেখা দিয়েছে বিতর্ক। ফাইনালও ব্যতিক্রম নয়।
-
এশিয়া কাপের করমর্দন বিতর্ক বিশ্বকাপেও! পাক ক্রিকেটারদের সঙ্গে রবিবার হাত মেলানো নয়, হরমনপ্রীতদের বলে দিল বোর্ড
-
ট্রফি বিতর্কে নকভির পোস্ট, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, কাপ নিতে চাইলে আমার দুবাইয়ের দফতরে আসুক ভারত!
-
অবশেষে বিসিসিআইয়ের কাছে দুঃখপ্রকাশ নকভির? তবু নাছোড় ভারতীয় বোর্ডের ইমপিচমেন্টের হুমকি পাক কর্তাকে
-
‘২০২২ সালে জয় শাহও তো ট্রফি দেননি!’ ভারতীয় বোর্ডের ইয়র্কারেই নাকি ‘বোল্ড’ পাক কর্তা নকভি, ভারতের পাশে আরও তিন দেশ
-
ভারতের প্যাঁচে সমস্যায় পাকিস্তান অধিনায়ক! সলমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের