সমস্যায় পড়তে পারেন পাকিস্তান অধিনায়ক সলমন আঘা। তাঁর বিরুদ্ধে সরকারি ভাবে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ ফাইনালের পর সাংবাদিক সম্মেলনে সলমন যে মন্তব্য করেছিলেন, তার জন্যই এই সিদ্ধান্ত।
রবিবার ম্যাচের পর পাক অধিনায়ক বলেছিলেন, ‘‘আমাদের গোটা দল ম্যাচ ফি-র পুরোটাই আমাদের সাধারণ মানুষ এবং শিশুদের জন্য দান করছি, যাঁরা ভারতের আক্রমণে (অপারেশন সিঁদুর) ক্ষতিগ্রস্ত হয়েছেন।’’
জাগরণ ডট কমের এক প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের একটি সূত্র জানিয়েছে যে, পাক অধিনায়কের মন্তব্য শুধু বিতর্কিতই নয়, রাজনৈতিকও। ভারতীয় বোর্ড মনে করছে, সলমনের মন্তব্যটি স্পর্শকাতর বিষয় নিয়ে। এটি আচরণবিধিও লঙ্ঘন করে। শুধু তা-ই নয়, যেহেতু ভারতের নাম করে তিনি মন্তব্য করেছেন, বিষয়টি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে পারে।
আরও পড়ুন:
প্রথমে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন, এশিয়া কাপ থেকে তিনি যে ম্যাচ পারিশ্রমিক পেয়েছেন, তার পুরোটাই তিনি ভারতীয় সেনাবাহিনী এবং পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের জন্য দান করছেন। এর পরেই সলমন ওই মন্তব্য করেছিলেন।
শুধু তা-ই নয়, সাংবাদিক সম্মেলনে সলমন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির ট্রফি কেড়ে নেওয়ার ঘটনাকেও সমর্থন করেছিলেন। বলেছিলেন, ‘‘এসিসি সভাপতির কাছ থেকে ট্রফি না নিলে কার কাছ থেকে নেবে?’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির থেকে ট্রফি নিতে চায়নি ভারত। ট্রফি ছাড়াই উৎসব করে তারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেড় ঘণ্টা পরে শুরু হয়।
- এশিয়া কাপের শুরু থেকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে দেখা দিয়েছে বিতর্ক। ফাইনালও ব্যতিক্রম নয়।
-
এশিয়া কাপের করমর্দন বিতর্ক বিশ্বকাপেও! পাক ক্রিকেটারদের সঙ্গে রবিবার হাত মেলানো নয়, হরমনপ্রীতদের বলে দিল বোর্ড
-
ট্রফি বিতর্কে নকভির পোস্ট, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, কাপ নিতে চাইলে আমার দুবাইয়ের দফতরে আসুক ভারত!
-
অবশেষে বিসিসিআইয়ের কাছে দুঃখপ্রকাশ নকভির? তবু নাছোড় ভারতীয় বোর্ডের ইমপিচমেন্টের হুমকি পাক কর্তাকে
-
‘২০২২ সালে জয় শাহও তো ট্রফি দেননি!’ ভারতীয় বোর্ডের ইয়র্কারেই নাকি ‘বোল্ড’ পাক কর্তা নকভি, ভারতের পাশে আরও তিন দেশ
-
নতুন শর্ত চাপালেন নকভি! খোদ সূর্যকে দুবাইয়ে গিয়ে এশিয়া কাপের ট্রফি নিতে হবে, বলে দিলেন পাক বোর্ডের কর্তা