অদূর ভবিষ্যতে ভারত এশিয়া কাপ জেতার ট্রফি পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। বরফ কিছুতেই গলছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি এ বার নতুন শর্ত চাপিয়েছেন।
মঙ্গলবারের বৈঠকে নকভি বলেছেন, ভারতকে ট্রফি নিতে হলে সূর্যকুমার যাদবকে এসে নিতে হবে। অন্য কাউকে তিনি ট্রফি দেবেন না। ভারতীয় বোর্ড কোনও প্রতিনিধি পাঠালে তাঁকে ট্রফি দেওয়া হবে না। শুধু তা-ই নয়, ভারত অধিনায়ককে ট্রফি নিতে হলে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দফতরে এসে ট্রফি নিতে হবে।
এর আগে নকভি বলেছিলেন, ভারতীয় দল তাদের পদক পেতে পারে। এমনকি ট্রফিও তারা পাবে। তবে সেই পদক এবং ট্রফি দু’টিই নকভি নিজের হাতে ভারতের হাতে তুলে দিতে চান। তার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করতে বলেছিলেন তিনি।
পাকিস্তানের চ্যানেল ‘জিয়ো সুপার’ জানিয়েছে, মঙ্গলবারের বৈঠকে ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল বার বার নকভিকে অনুরোধ করেছিলেন, এশিয়া কাপের ট্রফি যেন ভারতকে দিয়ে দেওয়া হয়। কিন্তু নকভি প্রথমে বলেন, এই মিটিংয়ের বিষয় নয় এটি। ফলে এই নিয়ে কোনও আলোচনা হবে না। কিন্তু ভারতীয় বোর্ডের দুই কর্তা চাপ দিতে থাকেন। তখনই নকভি বলেন, সূর্যকে দুবাইয়ে নিজে হাজির হয়ে ট্রফি নিতে হবে।
এর ফলে কোনও সমাধান বার হয়নি এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে। ভারতের দাবি ছিল, দ্রুত এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল তাদের দিয়ে দিতে হবে। বৈঠকে নকভিকে নিয়ে একের পর এক অভিযোগ করে ভারত। কিন্তু তার পরেও ট্রফি-সমস্যার সমাধান হয়নি। নকভি আলোচনা করতে না চাওয়ায় মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান শুক্ল ও শেলার।
মঙ্গলবারের বৈঠকের শুরু থেকেই নকভিকে একের পর এক কঠিন প্রশ্ন করতে শুরু করেন শুক্ল। ভারতকে ট্রফি না দেওয়ায় নকভির সমালোচনা করেন তিনি। শুক্ল নকভিকে মনে করিয়ে দেন যে ট্রফি তাঁর ব্যক্তিগত সম্পত্তি নয়। ফলে তিনি ট্রফি ও মেডেল নিজের সঙ্গে করে হোটেলের ঘরে নিয়ে যেতে পারেন না। এই একই অভিযোগ এশিয়া কাপ শেষে করেছিলেন বোর্ডের সচিব শইকীয়াও। বৈঠকে শুক্ল স্পষ্ট করে দেন, ভদ্র ভাবে ট্রফি ও মেডেল ভারতের হাতে তুলে দিতে হবে। এশীয় ক্রিকেট কাউন্সিলকে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন তিনি।
আরও পড়ুন:
শুক্লের আক্রমণের পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা নকভি অভিযোগ করেন, তাঁকে দীর্ঘ ক্ষণ পুরস্কার বিতরণের মঞ্চে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তাঁর নিজেকে কার্টুনের মতো লাগছিল। তিনি আরও দাবি করেন, ভারতীয় দল যে তাঁর হাত থেকে ট্রফি নিতে চায় না, সেটা মৌখিক ভাবে বলা হয়েছিল। লিখিত কিছু দেওয়া হয়নি। তাই তিনি পুরস্কার মঞ্চে উপস্থিত ছিলেন।
চুপ থাকেননি শুক্ল। তিনি আরও অভিযোগ শুরু করেন। সে কথা শুনে নকভি জানান, এই বৈঠকে ট্রফি-সমস্যার সমাধান হবে না। অন্য একটি বৈঠকে সেই বিষয়ে আলোচনা হবে। ‘ক্রিকবাজ়’ জানিয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা দ্রুত একটি বৈঠকে বসবেন। সেখানে এই ট্রফি-সমস্যার সমাধান হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির থেকে ট্রফি নিতে চায়নি ভারত। ট্রফি ছাড়াই উৎসব করে তারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেড় ঘণ্টা পরে শুরু হয়।
- এশিয়া কাপের শুরু থেকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে দেখা দিয়েছে বিতর্ক। ফাইনালও ব্যতিক্রম নয়।
-
এশিয়া কাপের করমর্দন বিতর্ক বিশ্বকাপেও! পাক ক্রিকেটারদের সঙ্গে রবিবার হাত মেলানো নয়, হরমনপ্রীতদের বলে দিল বোর্ড
-
ট্রফি বিতর্কে নকভির পোস্ট, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, কাপ নিতে চাইলে আমার দুবাইয়ের দফতরে আসুক ভারত!
-
অবশেষে বিসিসিআইয়ের কাছে দুঃখপ্রকাশ নকভির? তবু নাছোড় ভারতীয় বোর্ডের ইমপিচমেন্টের হুমকি পাক কর্তাকে
-
‘২০২২ সালে জয় শাহও তো ট্রফি দেননি!’ ভারতীয় বোর্ডের ইয়র্কারেই নাকি ‘বোল্ড’ পাক কর্তা নকভি, ভারতের পাশে আরও তিন দেশ
-
ভারতের প্যাঁচে সমস্যায় পাকিস্তান অধিনায়ক! সলমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের