Advertisement
E-Paper

IPL 2022: চেন্নাই সুপার কিংসে কি থাকবেন জাডেজা? টুইট মোছা নিয়ে জল্পনা

আইপিএলের সময় জাডেজা এবং চেন্নাই দলের সম্পর্ক নিয়ে নানা কথা শোনা গিয়েছিল। একটি টুইট মোছা নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৯:৩৪

—ফাইল চিত্র

চেন্নাই সুপার কিংসে ১০ বছর পূর্ণ হল রবীন্দ্র জাডেজার। সেই দিন উদ্‌যাপন করার জন্য টুইট করেছিল সিএসকে। উত্তরও দিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। কিন্তু নিজের টুইট মুছে দেন জাডেজা। তাতেই ফের চর্চায় জাডেজা এবং সিএসকের সম্পর্ক।

চেন্নাই পোস্ট করে লিখেছিল, ‘জাড্ডুর ১০ বছর।’ সেই সঙ্গে জাডেজার ১০ বছর আগের ছবিও পোস্ট করে সিএসকে। উত্তরে জাডেজা লেখেন, ‘আরও ১০ বছর বাকি আছে।’ কিন্তু সেই পোস্ট মুছে দেন তিনি। এই বছর জাডেজাকে আইপিএলে অধিনায়ক ঘোষণা করে চেন্নাই। কিন্তু বার বার ম্যাচ হারায় তিনি নিজেই অধিনায়কত্ব ছেড়ে দেন। মহেন্দ্র সিংহ ধোনিকে ফের অধিনায়ক করে চেন্নাই। এর পরেই চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যান জাডেজা।

নেতৃত্ব ছাড়া এবং চোটের কারণে ছিটকে যাওয়ার পরেই আলোচনা শুরু হয় জাডেজা এবং চেন্নাই দলের সম্পর্ক নিয়ে। পরের বছর তিনি চেন্নাইয়ের হয়ে নাও খেলতে পারেন বলে শোনা যায়। কোনও পক্ষই যদিও এখনও সেই বিষয়ে কিছু বলেনি। এ বার জাডেজা টুইট মোছায় ফের সেই সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়ে যায় সমর্থকদের মধ্যে।

Ravindra Jadeja CSK
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy