Advertisement
E-Paper

Virat Kohli: অশ্বিনকে বাদ দিতে পারলে কোহলীকে কেন ছাড়, প্রশ্ন কপিলের

গত তিন বছর ধরে শতরান করতে পারেননি বিরাট কোহলী। তার পরেও তাঁকে দলে রাখা হচ্ছে। কোহলীকে দলে রাখা নিয়ে প্রশ্ন তুললেন কপিল দেব।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২২ ১৭:৩০
কোহলীর দলে থাকা নিয়ে প্রশ্ন

কোহলীর দলে থাকা নিয়ে প্রশ্ন ফাইল চিত্র

বিরাট কোহলীর দলে থাকা নিয়ে এ বার প্রশ্ন তুললেন কপিল দেব। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের প্রশ্ন, খারাপ ফর্মের জেরে যদি ভারতের টেস্ট দল থেকে রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেওয়া যায় তা হলে লাগাতার ব্যর্থ কোহলীকে কেন ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া যাবে না।

২০১৯ সালের অক্টোবর মাসের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে শতরান নেই কোহলীর। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে কোহলীর ভবিষ্যৎ নিয়ে ভারতীয় ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত বলে মনে করছেন কপিল। তিনি বলেন, ‘‘এখন এমন পরিস্থিতি যে কোহলীকে টি-টোয়েন্টি দলের বাইরে রাখতে হতে পারে। যদি বিশ্বের দু’নম্বর বোলার অশ্বিনকে টেস্ট দলের বাইরে রাখা যায় তা হলে কোহলীকে বাইরে রাখতে সমস্যা কোথায়।’’

এখনকার কোহলীকে তাঁর ছায়া বলে উল্লেখ করে কপিল বলেন, ‘‘কোহলীকে এত বছর ধরে যে ছন্দে ব্যাট করতে দেখেছি, এখন ও তার ধারেকাছেও নেই। ও রান করতে পারছে না। অন্য দিকে অনেক তরুণ ক্রিকেটার ভাল খেলছে। তার পরেও ওদের দলের বাইরে রাখা উচিত নয়।’’

শুধুমাত্র নামের পিছনে না ছুটে ফর্ম দেখে ভারতীয় দল তৈরি করা উচিত বলে মনে করেন কপিল। তিনি বলেন, ‘‘দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকা উচিত। শুধু মাত্র বড় ক্রিকেটার হলেই তাকে দলে নিলে হবে না। যত বড় ক্রিকেটারই কেউ হোক না কেন, দীর্ঘ দিন রান না করলেও তাকে দলে রাখতে হবে, তার কোনও মানে নেই। এতে ছন্দে থাকা ক্রিকেটারদের ক্ষতি হবে। তাতে আখেরে দলের ক্ষতি হবে।’’

Virat Kohli Kapil Dev R Ashwin india cricket ICC T20 World Cup
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy