ব্যর্থ ক্রিকেটারদের খেলিয়েই চলেছে কলকাতা নাইট রাইডার্স। পাঁচ ম্যাচে এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি কেকেআর। তার পরেও দলে বিশেষ বদল করছে না তারা। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র একটি বদল হয়েছে। ফিন অ্যালেনের বদলে দলে এসেছেন টিম সেইফার্ট। ব্যর্থ ক্যামেরন গ্রিনকে খেলিয়েই চলেছে কেকেআর।
গুজরাতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। তিনি জানান, দলে একটিই বদল করেছেন। অ্যালেনের বদলে সেইফার্ট এসেছেন। অর্থাৎ, নিউ জ়িল্যান্ডের এক ওপেনারের বদলে অপর ওপেনারকে নেওয়া হয়েছে।
কিন্তু দলে আরও কিছু বদলের প্রয়োজন ছিল। বিশেষ করে গ্রিন। না পারছেন ব্যাট করতে। না পারছেন বল। তার পরেও প্রতি ম্যাচে খেলানো হচ্ছে তাঁকে। নিলামে ২৫ কোটি ২০ লক্ষ টাকা দেওয়ার কারণেই হয়তো তাঁকে বসানোর ঝুঁকি নিতে পারছে না কেকেআর ম্যানেজমেন্ট। তাই গুজরাত ম্যাচেও খেলানো হচ্ছে তাঁকে।
ফর্মে নেই কেকেআরের আরও কয়েক জন ক্রিকেটার। রিঙ্কু সিংহ, বরুণ চক্রবর্তীরা খারাপ খেলছেন। তার পরেও তাঁদের খেলানো হচ্ছে। রাচিন রবীন্দ্র, সার্থক রঞ্জনদের খেলানোর সাহস দেখাতে পারছেন না রাহানে। আইপিএলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি কেকেআর। পাঁচ ম্যাচের মধ্যে চারটি হেরেছে তারা। একটি খেলা ভেস্তে গিয়েছে। তার পরেও সেই একই দল খেলিয়ে যাচ্ছে তারা। গুজরাতের কাছেও হারলে কিন্তু দল নির্বাচন নিয়ে আবার প্রশ্নের মুখে পড়তে হবে রাহানেকে।
আরও পড়ুন:
কেকেআরের প্রথম একাদশ— টিম সেইফার্ট, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), অঙ্গকৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিংহ, রভম্যান পাওয়েল, রমনদীপ সিংহ, অনুকূল রায়, সুনীল নারাইন, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী।
ইমপ্যাক্ট প্লেয়ার— বরুণ চক্রবর্তী, ফিন অ্যালেন, তেজস্বী দাহিয়া, নবদীপ সাইনি, মণীশ পাণ্ডে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
১৬:২৭
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর -
১৫:৪৬
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী -
১৪:৩২
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার -
১৩:১৯
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী -
১২:৫০
রবিবার আইপিএল ফাইনাল স্থগিত করে দেওয়া উচিত ছিল, গুজরাতের সঙ্গে অন্যায় হয়েছে! মত গাওস্করের, দিলেন ব্যাখ্যা