নির্বাচক থাকাকালীন ১৪ বছর আগে একটি ভুল করেছিলেন। তার জন্য এখন রোহিত শর্মার কাছে ক্ষমা চাইলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি জানালেন, ২০১১ বিশ্বকাপের দলে রোহিত শর্মাকে না নেওয়া খুবই বড় ভুল হয়েছিল। তবে কেন নেননি, তার ব্যাখ্যাও দিয়েছেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য।
‘দ্য উইক’ ম্যাগাজ়িনে শ্রীকান্ত বলেছেন, “আজও রোহিতের জন্য দুঃখ হয়। গত বছরই ওর কাছে ক্ষমা চেয়েছিলাম। ইচ্ছাকৃত ভাবে করিনি। কিন্তু দলে অর্ধেক অলরাউন্ডারদের নিতে চেয়েছিলাম। ১৯৮৩ বিশ্বকাপের মতো দল গড়াই ছিল আমাদের উদ্দেশ্য।”
মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ২০১১-র বিশ্বকাপ জিতেছিল ভারত। দেশের খেলাধুলোর ইতিহাসে সেই মুহূর্ত অন্যতম স্মরণীয় হলেও, তার স্বাদ নিতে পারেননি রোহিত। নির্বাচকদের সিদ্ধান্তে বাড়িতে বসেই সেই জয় দেখতে হয়েছিল। তবে তার আগে এক দিনের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য।
শ্রীকান্তের ব্যাখ্যা, রোহিতের দক্ষতা ছিল না বলে নেওয়া হয়নি এমন নয়। দলের ভারসাম্য রক্ষার জন্যই তিনি বাদ পড়েছিলেন। বাকি নির্বাচকেরা চেয়েছিলেন ব্যাট এবং বল দু’টিই করতে পারেন এমন ক্রিকেটারদের বেশি করে দলে রাখতে। ঠিক যে ভাবে ১৯৮৩-তে সাফল্য পাওয়া গিয়েছিল। সেই কারণেই বাদ পড়েন রোহিত।
আরও পড়ুন:
সেই বিশ্বকাপে ৩৮২ রান এবং ১৫টি উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হন যুবরাজ সিংহ। তা উল্লেখ করে শ্রীকান্ত বলেন, “কে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিল? যুবরাজ সিংহ, যে ব্যাট এবং বল দুটোই করেছিল। কিছু ম্যাচে সহবাগ, সচিন এবং সুরেশ রায়নাও কয়েক ওভার করেছিল। ইউসুফ পঠানও অর্ধেক অলরাউন্ডার ছিল। রোহিত শর্মা জায়গা পায়নি। তবে দলে ওর জায়গা পাওয়া অবশ্যই উচিত ছিল।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী