Advertisement
E-Paper

প্রকাশ্যে ধূমপান করেছেন রাবাডা? আইপিএলে গুজরাতের ক্রিকেটার হঠাৎই বিতর্কে

আইপিএলের মাঝে আচমকাই বিতর্কে কাগিসো রাবাডা। গুজরাত টাইটান্সের পেসারকে একটি ভিডিয়োয় প্রকাশ্যে ধূমপান করতে দেখা গিয়েছে। সত্যিই কি তাই?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:৫৪
cricket

কাগিসো রাবাডা। ছবি: পিটিআই।

আইপিএলের মাঝে আচমকাই বিতর্কে কাগিসো রাবাডা। গুজরাত টাইটান্সের পেসারের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে তাঁকে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গিয়েছে। সঙ্গে গুজরাতের একাধিক ক্রিকেটার ছিলেন বলেও অভিযোগ। এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

বিভিন্ন সংবাদমাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। আনন্দবাজার ডট কম এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। ওই ভিডিয়োয় রাবাডাকে বোঝা যাচ্ছে। তবে গুজরাতের সতীর্থেরা তাঁর সঙ্গে রয়েছেন কি না তা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না। কোথায়, কবে এই ভিডিয়ো তোলা হয়েছে তা-ও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত গুজরাত বা রাবাডা এই বিষয়ে মুখ খোলেনি।

গুজরাতের হয়ে রাবাডা এ বার ভালই খেলছেন। বেগনি টুপির লড়াইয়ে তিনি রয়েছেন সাতে। ৬ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। তবে প্রতি ম্যাচে রান দেওয়ার নিরিখে বেশ খারাপ জায়গায় রয়েছেন। তিনি প্রতি ওভারে ৯.৭৩ রান করে দিয়েছেন।

এই ভিডিয়ো উস্কে দিয়েছে অতীতের একটি স্মৃতি। গত বারের আইপিএলে হঠাৎই মাঝপথে দেশে ফিরে গিয়েছিলেন রাবাডা। পরে জানা গিয়েছিল, নিষিদ্ধ মাদক সেবন করার অপরাধে এক মাস নির্বাসিত করা হয়েছিল তাঁকে। নির্বাসন কাটিয়ে ভারতে ফিরে গুজরাত দলে যোগ দিয়েছিলেন তিনি।

সংক্ষেপে
  • আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
Kagiso Rabada Gujarat Titans smoking
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy