ফুটবলে এই নিয়ম খুব পরিচিত। প্রয়োজনে মরসুমের শুরুতে বা মাঝপথে অপর কোনও দল থেকে লোনে ফুটবলার নেওয়া যায়। সেই মরসুমে সেই দলের হয়ে খেলেন তিনি। সেই নিয়ম দেখা যেতে পারে আইপিএলেও। পর পর চোট পাচ্ছেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারেরা। সর্বশেষ নাম আয়ুষ মাত্রে। এই পরিস্থিতিতে লোনে ক্রিকেটার নিতে পারে চেন্নাই। নিজের পুরনো দলকে এমনই পরামর্শ দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
অশ্বিন জানিয়েছেন, বেঙ্গালুরুর তরুণ ব্যাটার বিহান মলহোত্রকে লোনে নিতে পারে চেন্নাই। তিনি বলেন, “এত জন ক্রিকেটার চোট পেয়েছে। এটাই সেরা সময়। বিহান এখনও আইপিএলে খেলেনি। তাই ওকে নেওয়া যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞান কুন্ডুর মতো ব্যাটারকেও তৈরি করতে পারে চেন্নাই।”
অশ্বিন যে দুই ক্রিকেটারের কথা বলেছেন, তাঁরা ভারতের বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের সদস্য। আয়ুষ ছিলেন সেই দলের অধিনায়ক। বাঙালি অভিজ্ঞান উইকেটরক্ষক। বিহান ছিলেন সহ-অধিনায়ক। সেই দলেরই বৈভব সূর্যবংশী এর মধ্যেই আইপিএলে তারকা হয়ে উঠেছে। এই তরুণদের উপরেই অশ্বিন ভরসা রাখতে বলেছেন। যদিও বিহানকে লোনে নিতে পারে চেন্নাই। অভিজ্ঞানকে কোনও দল কেনেনি। ফলে তাঁকে পরিবর্ত হিসাবে নিতে সমস্যা হবে না ধোনিদের দলের।
লোনে ক্রিকেটার নেওয়ার নিয়ম কী?
ফুটবলে এই দৃশ্য পরিচিত হলেও আইপিএলে সাধারণত এই ঘটনা দেখা যায়নি। প্রতিযোগিতার মাঝে অপর কোনও দল থেকে লোনে ক্রিকেটার নেওয়া যায়। তবে তার কিছু নিয়ম রয়েছে। সেগুলি হল—
১) গ্রুপ পর্বে সপ্তম থেকে ৩৪তম ম্যাচের মধ্যে ক্রিকেটার লোনে নেওয়া যাবে। তার আগে বা পরে নয়। কিন্তু কোনও দল ৩৪তম ম্যাচের আগে নিজের সপ্তম ম্যাচ খেলে ফেললে লোনে ক্রিকেটার নিতে পারবে না। যেমন কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার পর্যন্ত এ বারের আইপিএলে ৩১টি ম্যাচ হয়েছে। কিন্তু কেকেআর ইতিমধ্যেই সাতটি ম্যাচ খেলে ফেলেছে। তাই তারা লোনে কোনও ক্রিকেটার নিতে পারবে না।
২) যে দলর ক্রিকেটারকে লোনে নেওয়া হচ্ছে, সেই দলের অনুমতির প্রয়োজন। এই বিষয়ে বোর্ড হস্তক্ষেপ করবে না। দুই দল নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নেবে। তার পর তা বোর্ডকে জানাবে।
৩) এমন কোনও ক্রিকেটারকে লোনে নিতে হবে, যিনি এখনও পর্যন্ত আইপিএলে দু’টির বেশি ম্যাচ খেলেননি। অর্থাৎ, কোনও ম্যাচ না খেলা বা সর্বাধিক দু’টি ম্যাচ খেলা ক্রিকেটারকেই লোনে নেওয়া যাবে।
আরও পড়ুন:
৪) যে ক্রিকেটারকে লোনে নেওয়া হবে, তিনি মরসুমের বাকিটা সেই দলের হয়েই খেলবেন। একবার লোনে দেওয়া ক্রিকেটারকে সেই মরসুমে আর ফিরিয়ে নেওয়া যাবে না।
৫) যে দল থেকে লোন নেওয়া হচ্ছে, সেই দলের বিরুদ্ধে সেই ক্রিকেটার খেলবেন না। অর্থাৎ, বেঙ্গালুরু থেকে যদি বিহানকে চেন্নাই লোনে নেয়, তা হলে চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচে তিনি খেলতে পারবেন না।
বেঙ্গালুরুর বিহানকে ছাড়তে কোনও সমস্যা হবে না বলে মনে করেন অশ্বিন। তাঁর মতে, দুই দল পয়েন্ট তালিকায় দু’দিকে রয়েছে। ফলে বেঙ্গালুরুর আপত্তি থাকবে না। অশ্বিন বলেন, “একটা দল পয়েন্ট তালিকায় উপরের দিকে রয়েছে। আর একটা দল নীচের দিকে। যদি দুই দলই প্লে-অফের লড়াইয়ে থাকত, তা হলে প্লেয়ার ছাড়তে আপত্তি থাকতে পারত। কিন্তু সেই পরিস্থিতি তো নেই। তাই মনে হয় না, বেঙ্গালুরুর আপত্তি থাকবে।” অশ্বিনের প্রস্তাব শুনে চেন্নাই এ বার সত্যি বেঙ্গালুরুকে প্রস্তাব দেয় কি না, সেটাই দেখার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়ে গেল প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হল না উদ্বোধনী অনুষ্ঠান।
- আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে বোর্ড।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার।
-
১১:৪২
বোলারেরা দিয়েছেন ২৪২ রান! তবু হায়দরাবাদের কাছে হারের দায় দলের দুই ব্যাটারের উপর চাপালেন দিল্লির কর্তা -
১১:১২
পরের ম্যাচ থেকে একটা ক্যামেরা বাবার দিকে রাখবেন! দিল্লির বিরুদ্ধে শতরান করে নতুন উল্লাস অভিষেকের -
২৩:২৫
কোহলির নজির ছুঁয়ে দিল্লিকে একা হারিয়ে দিলেন অভিষেক! হায়দরাবাদের কাছে ৪৭ রানে হারলেন অক্ষরেরা -
২১:১৮
হায়দরাবাদের ২৪২ রানে অভিষেকের একারই ১৩৫! অক্ষরের দিল্লিকে দিশাহারা করে শতরান শর্মার -
১৮:৫৮
‘জঘন্য পারফরম্যান্স, প্রভাব নেই’, দুই অধিনায়ককে দেখে ক্ষুব্ধ শ্রীকান্ত! এক জন রাহানে, অন্য জন কে, জানালেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার