চেন্নাই সুপার কিংস ম্যাচে নিয়মভঙ্গের অভিযোগ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। মিচেল স্যান্টনার কাঁধে চোট পেলেও ‘কনকাশন সাব’ হিসাবে শার্দূল ঠাকুরকে নামিয়ে দেন হার্দিক পাণ্ড্যেরা। মুম্বইয়ের এই সিদ্ধান্ত নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। তা নিয়ে মুখ খুলেছেন মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে।
ফিল্ডিং করার সময় ক্যাচ ধরতে গিয়ে চোট পান নিউ জ়িল্যান্ডের সাদা বলের অধিনায়ক স্যান্টনার। তাঁর পরিবর্তে ‘কনকাশন সাব’ হিসাবে শার্দূলকে ব্যাট করতে নামায় মুম্বই। তার আগে ইমপ্যাক্ট সাব হিসাবে মহম্মদ গজনফরের জায়গায় নামানো হয়েছিল দানিশ মালেওয়ার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার মাথায় চোট পেলে তবেই ‘কনকাশন সাব’ হিসাবে অন্য কাউকে খেলানো যায়। কিন্তু কাঁধে চোট পাওয়া স্যান্টনারের জায়গায় শার্দূল কী ভাবে নামতে পারেন? তার চেয়েও গুরুত্বপূর্ণ মাঠ ছাড়ার আগে স্যান্টনার নিজের কোটার ৪ ওভার বলও করেন।
টেলিভিশনে দেখে মনে হয়েছে, স্যান্টনারের মাথায় চোট লাগেনি। তবে তাঁর কাঁধের চোট গুরুতর বলে মনে হয়েছে। এ জন্য ‘কনকাশন সাব’ পাওয়ার কথা নয়। মুম্বই কি তা হলে চেন্নাইয়ের বিরুদ্ধে ১৩ জন ক্রিকেটারকে খেলিয়ে দিল? আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে।
ম্যাচের পর বিতর্ক নিয়ে মুখ খুলেছেন মুম্বই কোচ। তাঁর দাবি নিয়মভঙ্গ করা হয়নি। জয়বর্ধনে বলেছেন, ‘‘স্যান্টনারের কাঁধে লেগেছে ঠিকই। তবে তার আগে প্রথম মাথায় এবং গলায় আঘাত পেয়েছিল। সাজঘরে ফিরে আসার পর ওর মাথা ঘুরছিল। ওকে শুইয়ে রাখা হয়। এটা ঠিক, স্যান্টনারের কাঁধে বরফ দেওয়া হচ্ছিল। পাশাপাশি ও স্বস্তি বোধ করছিল না। তাই ওকে স্ক্যান করানোর জন্য পাঠানো হয়।’’
স্যান্টনার বাঁহাতি স্পিনার। আর শার্দূল ডানহাতি জোরে বোলার। তা হলে, কী করে শার্দূলকে নামানো হল? জয়বর্ধনে বলেছেন, ‘‘চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নিইনি। আমরা অবশ্যই স্যান্টনারের পরিস্থিতির কথা জানিয়ে কনকাশন সাবের জন্য আবেদন করেছিলাম। সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি এবং আম্পায়ারেরা। তাঁরাই শার্দূলকে নামানোর অনুমতি দিয়েছেন। তা ছাড়া, শার্দূলকে দিয়ে বল করানো হয়নি। স্যান্টনার আর শার্দূল একই ধরনের ব্যাটার। তাই ওকে নামানোর কথা ভাবা হয়। স্যান্টনার ব্যাট করতে পারল না। ও হতাশ হতে পারে। আশা করি, স্যান্টনারের চোট গুরুতর হবে না।’’
আরও পড়ুন:
শার্দূলকে ব্যাট করতে নামিয়েও মুম্বই অবশ্য সুবিধা করতে পারেনি। আট নম্বরে ব্যাট করতে নেমে তিনি করেন ১২ বলে ৬ রান। মুম্বইও ১০৩ রানে ম্যাচ হেরেছে চেন্নাইয়ের কাছে। প্রথমে ব্যাট করে রুতুরাজ গায়কোয়াড়েরা করেন ৬ উইকেটে ২০৭। জবাবে ১৯ ওভারে মুম্বইয়ের ইনিংস শেষ হয়ে যায় ১০৪ রানে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী