সাতটি ম্যাচ খেলে পাঁচটিতেই হার। গুজরাত টাইটান্সকে হারিয়ে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স আশা জাগালেও আবার মুখ থুবড়ে পড়েছে চেন্নাই সুপার কিংসের সামনে। ১০৩ রানের ব্যবধানে হেরে হতাশ মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। মেনে নিচ্ছেন, দলের ব্যাটিং প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না।
বৃহস্পতিবার ম্যাচের পর হার্দিকের উপলব্ধি, অনেক ভাল ব্যাট করতে হবে তাঁদের। মুম্বই অধিনায়ক বলেছেন, ‘‘পাওয়ার প্লেতে পর পর উইকেট পড়ার পরই আশঙ্কা তৈরি হয়েছিল। শুরুতেই এত উইকেট পড়লে বড় রান তাড়া করা কঠিন হয়ে যায়। তার পর আমরা আর সামলাতে পারিনি।’’ কোনও সতীর্থের দিকে আলাদা করে আঙুল তোলেননি হার্দিক। দলগত ব্যর্থতার কথা শোনা গিয়েছে তাঁর মুখে। হার্দিক বলেছেন, ‘‘পিচ ব্যাট করার জন্য কঠিন ছিল বলব না। চেন্নাই ভাল ব্যাট করেছে। ২০৭ রান করেছে ওরা। আমরাও একই পিচে ব্যাট করেছি। একই মাটিতে ব্যাট করেছি। আমাদের আরও ভাল ব্যাট করা উচিত ছিল। ব্যাটিংই আমাদের হারের কারণ।’’
কোথায় সমস্যা হল? হার্দিক বলেছেন, ‘‘পরে বল করলেও চেন্নাইয়ের বোলারেরা বল ঠিক মতো ধরতে পেরেছে। ওরা এখানকার পরিস্থিতির সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছে। আমাদের স্পিনারেরাও ভাল বল করেছে। সঞ্জু স্যামসনের দুর্দান্ত ইনিংসটাই আসল পার্থক্য গড়ে দিয়েছে। ওদের অন্য ব্যাটারেরাও অল্প অল্প হলেও কিছু রান করেছে। সব মিলিয়ে ভাল রান তুলেছে চেন্নাই। এই পিচে ২০৭ রান বেশ ভাল।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমাদের এই রান তাড়া করা উচিত ছিল। পাওয়ার প্লেতে অনেক ভাল ব্যাট করা উচিত ছিল আমাদের। কিন্তু সেটা কাজেই লাগাতে পারিনি আমরা।’’
এই পরিস্থিতি থেকে কি ঘুরে দাঁড়ানো সম্ভব? হার্দিক এখনও আশাবাদী। তিনি বলেছেন, ‘‘নিজেদের মধ্যে কথা বলতে হবে। কী সমস্যা হচ্ছে, খুঁজে বের করতে হবে। সমাধান তৈরি করতে হবে। পরের ম্যাচের আগে দু’দিন সময় রয়েছে। যেগুলো দলের জন্য সবচেয়ে ভাল মনে হবে, আমরা সেগুলোই করার চেষ্টা করব।’’
হার্দিক মেনে নিয়েছেন, অনেক কিছুই ঠিকঠাক হচ্ছে না। উইকেট পড়তে শুরু করলে চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে তিনি আশাবাদী, দল ঘুরে দাঁড়াবেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়ে গেল প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হল না উদ্বোধনী অনুষ্ঠান।
- আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে বোর্ড।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার।
-
১১:০২
মায়ের শেষকৃত্য করে মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে! দলের স্বার্থে ছুটে এসেছেন চেন্নাইয়ের মুকেশ, কঠিন সময়ে পাশে পেয়েছেন ধোনিকে -
২৩:২২
ধোনি-রোহিতহীন দ্বৈরথে হার মুম্বইয়ের, ১৩ জন খেলিয়েও জিততে পারলেন না হার্দিকেরা, সঞ্জুর শতরানে জয়ে ফিরল চেন্নাই -
২১:২৩
সঞ্জুর অপরাজিত ১০১! ওয়ানখেডেতে হার্দিকের মুম্বইয়ের সামনে ২০৮ রানের লক্ষ্য রাখল চেন্নাই -
২০:১৭
পন্থকে আউট করে গালিগালাজ, অশ্লীল ভঙ্গিতে উল্লাস! শাস্তি পেলেন রাজস্থানের পেসার -
১৬:২৬
কার্টুন দেখে বুমরাহদের বলে মারতে নামে বৈভব, ১৫ বছরের ক্রিকেটারের রোজনামচা প্রকাশ্যে