Advertisement
E-Paper

আবার মুখ থুবড়ে পড়ল পাকিস্তান! বাংলাদেশের কাছে এক দিনের ম্যাচে ২০৯ বল বাকি থাকতে আট উইকেটে হার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে তরুণ ক্রিকেটারদের উপর ভরসা রেখেছিলেন পাকিস্তানের নির্বাচকেরা। প্রথম ম্যাচেই সেই প্রয়াস মুখ থুবড়ে পড়ল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৯:০২
cricket

বাংলাদেশের ক্রিকেটারদের উল্লাস। ছবি: এএফপি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে তরুণ ক্রিকেটারদের উপর ভরসা রেখেছিলেন পাকিস্তানের নির্বাচকেরা। প্রথম ম্যাচেই সেই প্রয়াস মুখ থুবড়ে পড়েছে। বুধবার ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের কাছে আট উইকেটে হেরেছে তারা। পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা বাংলাদেশের বোলার নাহিদ রানা।

টসে জিতে বাংলাদেশ প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভাল খেলা মাজ় সাদাকাত ওপেন করতে নেমেছিলেন সাহিবজ়াদা ফারহানের সঙ্গে। বিশ্বকাপের ফর্মের ধারেকাছে ছিলেন না ফারহান। ৩৮ বলে ২৭ করে আউট হন। ২৮ বলে ১৮ করেন সাদাকাত। এর পর থেকে নিয়ম করে পাকিস্তানের উইকেট পড়েছে।

শামিল হুসেন (৪), হুসেন তালাত (৪), আবদুল সামাদের (০) মতো তরুণ ক্রিকেটারেরা রানই পাননি। ব্যর্থ মহম্মদ রিজ়ওয়ানের (১০) মতো সিনিয়রেরাও। এক সময় পাকিস্তানের ৮২ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে দলকে টানেন ফাহিম আশরফ। তিনি ৬টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৩৭ করেন। না হলে ১০০-রও কমে অলআউট হয়ে যেতে পারত বাংলাদেশ। সাত ওভার বল করে ২৪ রানে ৫ উইকেট নিয়েছেন রানা। মেহেদি হাসান মিরাজ ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন।

রান তাড়া করতে নেমে শুরুতে সইফ হাসান (৪) আউট হলেও তান‌জিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টির মেজাজে খেলতে শুরু করেন। ৭টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে ৪২ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন তানজিদ। নাজমুল ৩৩ বলে ২৭ করেন। ৩৪.৫ ওভার, অর্থাৎ ২০৯ বল বাকি থাকতেই আট উইকেটে জেতে বাংলাদেশ।

Nahid Rana Bangladesh Cricket Pakistan Cricket Sahibzada Farhan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy