Advertisement
E-Paper

আইসিসির অদ্ভুত ক্রমতালিকা প্রকাশ! বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েও শীর্ষস্থান হারালেন বরুণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রকাশিত হয়েছে আইসিসির নতুন ক্রমতালিকা। সেখানেই জায়গা হারিয়েছেন বরুণ চক্রবর্তী। তালিকায় উঠেছেন ঈশান কিশন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৬:৩১
cricket

বরুণ চক্রবর্তী। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। সর্বাধিক উইকেটের তালিকায় জসপ্রীত বুমরাহের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে তিনি। তার পরেও শীর্ষস্থান হারিয়েছেন বরুণ। অথচ খারাপ খেলেও ব্যাটারদের ক্রমতালিকায় এক নম্বরেই রয়েছেন অভিষেক শর্মা। তবে তাঁর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন সতীর্থ ঈশান কিশন।

বিশ্বকাপে বরুণ ১৪ উইকেট নিলেও প্রচুর রান দিয়েছেন। ৯ ম্যাচে ৩১ ওভার বল করে ২৮৭ রান দিয়েছেন তিনি। সেই কারণেই পয়েন্ট কমেছে তাঁর। দ্বিতীয় স্থানে নেমেছেন ভারতীয় স্পিনার। শীর্ষে উঠেছেন রশিদ খান। আফগানিস্তানের স্পিনারের পয়েন্ট ৭৫৩। বরুণের পয়েন্ট ৭৪০। তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। তাঁর পয়েন্ট ৭৩৬।

প্রথম দশে ভারতের আরও এক বোলার রয়েছেন। বিশ্বকাপে সবচেয়ে ভাল বল করেছেন বুমরাহ। ১৪ উইকেট নেওয়ার পাশাপাশি তাঁর ইকোনমি সবচেয়ে ভাল (৬.১৪)। সেই কারণে ক্রমতালিকায় এক ধাপ উঠে ষষ্ঠ স্থানে বুমরাহ। তাঁর পয়েন্ট ৭০২।

বিশ্বকাপে দু’টি ম্যাচ ছাড়া রান পাননি অভিষেক। তার পরেও তিনি শীর্ষস্থান হারাননি। এক নম্বরেই রয়েছেন অভিষেক। তবে পয়েন্ট কমেছে তাঁর। নতুন তালিকায় তাঁর পয়েন্ট ৮৭৫। বিশ্বকাপে ভাল খেলায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ঈশান। তাঁর পয়েন্ট ৮৭১। অর্থাৎ, দু’জনের মাত্র ৪ পয়েন্টের পার্থক্য। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করে তৃতীয় স্থানে উঠেছেন পাকিস্তানের সাহিবজ়াদা ফারহান। তাঁর পয়েন্ট ৮৪৮।

প্রথম দশে ভারতের আরও দুই ব্যাটার রয়েছেন। সাত নম্বরে তিলক বর্মা (৭৪২) ও নবম স্থানে সূর্যকুমার যাদব (৭২২) রয়েছেন। তবে দু’জনেই নেমেছেন। এ বারের বিশ্বকাপে চমক দিয়েছেন সঞ্জু স্যামসন। ১৮ ধাপ উঠেছেন তিনি। নতুন তালিকায় সঞ্জু রয়েছেন ২২ নম্বরে। তাঁর পয়েন্ট ৬৩৭।

Varun Chakravarthy Ishan Kishan Abhishek Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy