Advertisement
E-Paper

Bangladesh Vs New Zealand: ঐতিহাসিক সিরিজ জয় হল না, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে হার বাংলাদেশের

প্রথম ইনিংসে ৩৯৫ রানের বিশাল লিড নিয়েছিল নিউজিল্যান্ড। ফলো অন করানোর পরে ব্যাট করতে নেমে শতরান করেন লিটন দাস। তাও হার বাঁচানো যায়নি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১০:৫১
ম্যাচ জিতে উল্লাস কিউয়ি ক্রিকেটারদের

ম্যাচ জিতে উল্লাস কিউয়ি ক্রিকেটারদের ছবি: টুইটার

সুযোগ ছিল ইতিহাস তৈরি করার। প্রথম টেস্ট জিতে যে আশা সমর্থকদের মনে জাগিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা, দ্বিতীয় টেস্টে সব মাঠে মারা গেল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনিংস ও ১১৭ রানে হারতে হল মোমিনুল হকদের। ফলে ১-১ ব্য়বধানে শেষ হল সিরিজ।

প্রথম ইনিংসে ৩৯৫ রানের বিশাল লিড নিয়েছিল নিউজিল্যান্ড। ফলো অন করানোর পরে ব্যাট করতে নেমে শতরান করেন লিটন দাস। তাও হার বাঁচানো যায়নি। কা়রণ লিটন ছাড়া দলের বাকি ব্যাটাররা বড় রান পাননি। বেশ কয়েক জন শুরুটা ভাল করেও উইকেট দিয়ে আসেন। ১০২ রান করে লিটন আউট হতেই কফিনে শেষ পেরেক পুঁতে যায়।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের জোরে বোলারদের দাপট দেখা গেল। ৪ উইকেট নিলেন কাইল জেমিসন। নিল ওয়াগনার নিলেন ৩ উইকেট। টিম সাউদির দখলে ১ উইকেট। তবে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ট্রেন্ট বোল্ট দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি।

প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। ব্যাটিং, বোলিং সব বিভাগেই নিউজিল্যান্ডকে টেক্কা দিয়েছিল তারা। দুই টেস্টের সিরিজ হওয়ায় সিরিজ জয়ের আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু সেই স্বপ্ন পূরণ বল না। দ্বিতীয় টেস্টে লজ্জার হার ভেঙে দিল সব আশা।

Bangladesh Cricket new zealand cricket Test Series
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy