নুর আহমেদের দুই ওভারেই হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এক ওভারে পর পর দু’বলে তিনি আউট করেছেন অজিঙ্ক রাহানে ও ক্যামেরন গ্রিনকে। পরের ওভারে আউট করেছেন রিঙ্কু সিংহকে। সেই ধাক্কা থেকে আর ফিরতে পারেনি কেকেআর। কিন্তু নুরের এই ম্যাচ জেতানো বোলিংয়ের নেপথ্যে রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির মগজাস্ত্র।
এখনও মাঠে নামতে পারছেন না ধোনি। চোটে বাইরে রয়েছেন। অনুশীলন করছেন। কিন্তু ম্যাচ ফিট হতে পারেননি। মাঠের বাইরে বসেই কেকেআরকে হারিয়ে দিয়েছেন তিনি। গোপন কথা ফাঁস করেছেন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ শ্রীধরন শ্রীরাম। খেলা শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “অনুশীলনে নুরের সঙ্গে অনেক ক্ষণ কথা বলেছে ধোনি। ওকে বুঝিয়েছে, বেশি লেগ ব্রেক করতে। গুগলি সঠিক সময়ের জন্য ধরে রাখতে। বেশি গুগলি করলে ব্যাটার আগে থেকে সতর্ক হয়ে যাবে। এই ম্যাচে নুর সেটাই করেছে। লেগ ব্রেক বেশি করেছে। গুগলিতে উইকেট নিয়েছে। ধোনির পরিকল্পনা কাজে লেগেছে।”
চেন্নাইয়ের উইকেট এ বার অনেকটা বদলে গিয়েছে। মন্থর, স্পিন সহায়ক উইকেটের বদলে পাটা উইকেট দেখা যাচ্ছে। তবে কেকেআর ম্যাচে স্পিনারের সাহায্য পেয়েছেন, সে কথা স্বীকার করে নিয়েছেন শ্রীরাম। তিনি বলেন, “এই ম্যাচে উইকেট সাহায্য করেছে। ঘূর্ণি ছিল। অন্য ম্যাচগুলোয় একেবারে পাটা উইকেটে খেলতে হচ্ছিল। এ দিন বলের গতি কম রাখলে বল ঘুরছিল। সেটা কাজে লাগিয়েছে নুর।”
আরও পড়ুন:
২০২৫ সালে ২৪ উইকেট নিয়েছিলেন নুর। কিন্তু এ বারের শুরুটা ভাল হয়নি আফগান স্পিনারের। কেকেআর ম্যাচে ফর্মে ফিরেছেন তিনি। কেন এই ম্যাচে নুর এত ভাল বল করলেন, তার কারণও ব্যাখ্যা করেছেন শ্রীরাম। তিনি বলেন, “উইকেট থেকে ও সাহায্য পাচ্ছিল। সেটা ও কাজে লাগিয়েছে। বলের গতি ভাল ছিল। উইকেট নেওয়ার চেষ্টা করেছে। পাটা পিচে বোলারেরা রান না দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই উইকেটে স্পিনারেরা সাহায্য পাওয়ায় নুর আক্রমণাত্মক বল করেছে। তাই ও সফল হয়েছে।”
এ বারের আইপিএলে ধোনি কবে মাঠে ফিরবেন তা এখনও জানা যায়নি। তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না ম্যানেজমেন্ট। ম্যাচ খেলার মতো ফিটনেস এখনও হয়তো পাননি তিনি। সুস্থ হয়ে উঠলেও ফিটনেস পরীক্ষায় পাশ করলে তবেই খেলার ছাড়পত্র পাবেন মাহি। তবে মাঠের বাইরে থেকেও নিজের কাজটা ঠিক করে চলেছেন চেন্নাইয়ের চাণক্য।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়ে গেল প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হল না উদ্বোধনী অনুষ্ঠান।
- আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে বোর্ড।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার।
-
০০:১৯
গোটা ব্যাটিং ব্যর্থ, সর্বোচ্চ ৩৫, তবু দিশাহারা কেকেআর অধিনায়ক রাহানে বলছেন, ইশ এক জন ব্যাটার যদি ভাল ব্যাট করতো! -
২৩:৩০
সকলে জেতে, শুধু কেকেআর হারে আর হারে! রাহানেদের ব্যাটিংয়ে কোনও ভাবনা নেই, আছে শুধু একরাশ বিরক্তি -
১৯:০৯
এখনও দলে ২৫ কোটির গ্রিন! চেন্নাইয়ের বিরুদ্ধে একটিই পরিবর্তন কেকেআরে, কার বদলে কে এলেন -
১৯:০১
চেন্নাইয়ের কাছেও হার কলকাতার! জঘন্য ব্যাটিং করে ৩২ রানে হারলেন রাহানেরা -
১৬:৪৮
রাজস্থান রয়্যালসের উপর অসন্তুষ্ট বৈভব! কী কারণ, জানালেন দলের সহকারী কোচ