Advertisement
E-Paper

পাকিস্তানের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এক দিনের সিরিজ় খেলবে দু’দল

২০২৬ সালে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেনি বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ২২ গজে ফিরলেন লিটন দাস, মেহদি হাসান মিরাজেরা। পাকিস্তানের সঙ্গে এক দিনের সিরিজ় খেলবেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৪
picture of cricket

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। —ফাইল চিত্র।

পাকিস্তানের হাত ধরে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে যাবেন সলমন আলি আঘারা। তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে মুখোমুখি হবে দু’দল।

নিরাপত্তাকে ইস্যু করে ভারতের মাটিতে না খেলার জেদ বজায় রাখার মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে। তাদের বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ফলে ২০২৬ সালে এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের। বিশ্বকাপ মিটলে আবার আন্তর্জাতিক ২২ গজে ফিরতে চলেছেন লিটন দাস, মেহদি হাসান মিরাজেরা। তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলতে বাংলাদেশে যাবেন সলমনেরা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সফরের কথা জানিয়েছে।

তিনটি এক দিনের ম্যাচই হবে মিরপুরে। মার্চের ১১ তারিখে শুরু হবে সিরিজ়। পিসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘‘আগামী ৯ মার্চ বাংলাদেশএ পৌঁছোবে পাকিস্তান ক্রিকেট দল। ১০ মার্চ দল অনুশীলন করবে। ১১ মার্চ সিরিজ়ের প্রথম ম্যাচ। সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ ১৩ মার্চ। তৃতীয় ম্যাচ হবে ১৫ মার্চ। সব ম্যাচগুলিই হবে মিরপুরে।’’ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ৮ মার্চ। তার তিন দিন পরই প্রথম ম্যাচ। ২০২৬ সালে দুই টেস্টের সিরিজ় খেলতেও বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে পাকিস্তানের।

Bangladesh Cricket PCB ODI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy