টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলির জন্য কোনও ‘রিজার্ভ ডে’ বা বাড়তি দিন ছিল না। বৃষ্টির জন্য জ়িম্বাবোয়ে-আয়ারল্যান্ড ম্যাচ না হওয়ায় দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে যায়। তাতে ছিটকে যায় অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সুপার এইট পর্বের একাধিক ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বস্তির হল, একটি নিয়ম বদল করা হয়েছে এই পর্বের জন্য।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যে প্লেয়িং কন্ডিশন রেখেছে, তাতে সুপার এইট পর্বের ম্যাচগুলির জন্যও বাড়তি দিন নেই। নির্দিষ্ট দিনেই হতে হবে খেলা। টি-টোয়েন্টি ম্যাচ হতে হলে, দু’দলকেই কমপক্ষে ৫ ওভার করে ব্যাট করতে হবে। তা সম্ভব না হলে সুপার ওভার হবে। যতক্ষণ না ম্যাচের ফয়সালা হচ্ছে, সুপার ওভার চলবে। বৃষ্টির জন্য সুপার ওভার সম্ভব না হলে দু’দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হবে।
প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার কথা মাথায় রেখে গ্রুপ পর্বের ম্যাচগুলির জন্য আইসিসি সর্বোচ্চ ৬০ মিনিট বা ১ ঘণ্টা অতিরিক্ত সময় বরাদ্দ রেখেছিল। যেমন, যে ম্যাচগুলি ভারতীয় সময় সন্ধে ৭টায় শুরু হচ্ছে, সেগুলি শেষ হওয়ার নির্ধারিত সময় রাত ১০টা ১০। গ্রুপ পর্বের ম্যাচগুলির ক্ষেত্রে খেলা শেষ করার সর্বোচ্চ সময় ছিল রাত ১১টা ১০। অর্থাৎ এই সময়ের মধ্যে ৫ ওভারের ম্যাচ শেষ হতে হবে।
সুপার এইটে এই সময় কিছুটা বাড়িয়ে আইসিসি। সর্বোচ্চ ৯০ মিনিট বা দেড় ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ রাত ১১টা ৪০-এর মধ্যে ৫ ওভারের ম্যাচ শেষ হতে হবে। সুপার এইট পর্বের ম্যাচে এ টুকুই স্বস্তি দলগুলির জন্য।
আরও পড়ুন:
শনিবার পাকিস্তান-নিউ জ়িল্যান্ড ম্যাচ রয়েছে কলম্বোয়। এ দিন সন্ধ্যায় কলম্বোয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের মধ্যে ৫ ওভারের ম্যাচ আয়োজনও সম্ভব না হলে দু’দল এক পয়েন্ট করে পাবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের