Advertisement
E-Paper

বাংলাদেশ বিশ্বকাপে ভারতকে হারিয়ে দিলেই শাকিবদের সঙ্গে মাছ-ভাত খেতে যাবেন পাক অভিনেত্রী

বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ ম্যাচ। সেই ম্যাচের আগে শিরোনামে পাক অভিনেত্রী। তিনি ঘোষণা করলেন যে, বাংলাদেশ যদি ভারতীয় দলকে বিশ্বকাপে হারিয়ে দেয় তাহলে তিনি শাকিব আল হাসানদের সঙ্গে মাছ খেতে যাবেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ১৪:১৫
Pakistan

(বাঁদিক থেকে) সেহর শিনওয়ারি এবং শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

আরও এক বার শিরোনামে সেহর শিনওয়ারি। পাকিস্তানের এই অভিনেত্রী এর আগেও বিভিন্ন ধরনের কথা সমাজমাধ্যমে লিখে নজর কেড়েছিলেন। এ বার তিনি ঘোষণা করলেন যে, বাংলাদেশ যদি ভারতীয় দলকে বিশ্বকাপে হারিয়ে দেয় তা হলে তিনি শাকিব আল হাসানদের সঙ্গে মাছ খেতে যাবেন।

বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ ম্যাচ। সেই ম্যাচের আগে সেহর বলেন, “আমার বাঙালি বন্ধুদের বলছি, বাংলাদেশ যদি ভারতকে হারিয়ে দেয় তা হলে আমি ঢাকায় যাব। সেখানে গিয়ে বাঙালি ছেলেদের সঙ্গে মাছ খাব।” পাকিস্তান এ বারের বিশ্বকাপের ভারতের কাছে হেরে গিয়েছে। তার পরেই সেহর সমাজমাধ্যমে লেখেন, “বাংলাদেশ হারিয়ে দেবে ভারতকে। আমার কথা লিখে রাখো।” সেহরের সেই পোস্টের পর অনেকে তাঁর উদ্দেশে লেখেন, “ও জানে এটা হবে না। সেই কারণেই এ সব বলছে।” আর এক জন লেখেন, “বড় বাজে কথা লেখেন আপনি।”

এশিয়া কাপে ভারত হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে। সেই ম্যাচের পর সেহর হুমকি দিয়েছিলেন যে, তিনি বাবর আজ়মের নামে পুলিশের কাছে এফআইআর করবেন। যদিও এখনও পর্যন্ত তিনি এফআইআর করেছেন বলে কোনও খবর নেই।

ICC World Cup 2023 Bangladesh Cricketer Team India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy