Advertisement
E-Paper

আইপিএলকে হুমকি পাকিস্তানের দলের! শনাকা রাজস্থানে যোগ দিতেই ক্রিকেটারদের হুঁশিয়ারি দিল পিএসএলের রাওয়ালপিন্ডি

পাকিস্তান সুপার লিগ থেকে নাম তুলে নিয়েছেন দাসুন শনাকা। রাজস্থানে যোগ দিয়েছেন। এর পরেই আইপিএলের উদ্দেশে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে পিএসএলের ক্লাব রাওয়ালপিন্ডি পিন্ডিজ়‌। কী বলেছে তারা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ২০:৪৫
cricket

দাসুন শনাকা। ছবি: সমাজমাধ্যম।

ব্লেসিং মুজ়‌ারাবানি, গুড়াকেশ মোটির পথ ধরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম তুলে নিয়েছেন দাসুন শনাকাও। তিনি রাজস্থানে যোগ দিয়েছেন। এর পরেই আইপিএলের উদ্দেশে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে পিএসএলের ক্লাব রাওয়ালপিন্ডি পিন্ডিজ়‌। তারা জানিয়েছে, ভবিষ্যতে হয়তো এই ক্রিকেটারদের নেওয়াই হবে না পিএসএলে।

সোমবার পিন্ডিজ়ের তরফে সমাজমাধ্যমে একটি পোস্টে লেখা হয়েছে, “যে সব ক্রিকেটারেরা পিএসএল থেকে আইপিএলে যাচ্ছে তাদের একটা বিষয় মনে রাখা দরকার। আইপিএল যখন ওদের সুযোগ দেয়নি তখন পিএসএল দিয়েছিল। পরের বছর আইপিএলের দল ওদের না-ও নিতে পারে। পিএসএল-ও ওদের নেবে না। ওদের তো চাকরিও থাকবে না। ক্রিকেটারদের আগে পিএসএল ব্র্যান্ড হিসাবে তৈরি হয়েছে এবং ব্র্যান্ডই থেকে যাবে।”

উল্লেখ্য, আইপিএলের আগে চোট পেয়েছিলেন রাজস্থানের অলরাউন্ডার স্যাম কারেন। তাঁর পরিবর্ত হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক শনাকাকে সই করায় রাজস্থান। আইপিএলের নিলামে দল পাননি শনাকা। ফলে পাকিস্তান সুপার লিগের দল লাহৌর কলন্দর্সে সই করেছিলেন তিনি। সেখান থেকে শনাকা চলে এসেছেন আইপিএল খেলতে। নতুন জার্সিতে ছবিও তুলেছেন।

আইপিএলের নিলামে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কেকেআর। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুরকে বাদ দিতে বাধ্য হয় কেকেআর। তার প্রতিবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ। মুস্তাফিজুরের পরিবর্ত হিসাবে মুজ়ারাবানিকে নেয় কেকেআর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল খেলেছিলেন মুজ়ারাবানি। জ়িম্বাবোয়ে সুপার এইট থেকে বিদায় নিলেও তিনি ১৩টি উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে ৮৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১০৬টি উইকেট রয়েছে তাঁর। এ ছাড়া বিশ্বের বিভিন্ন লিগে খেলে বেড়ান তিনি। ফলে যথেষ্ট অভিজ্ঞতাও রয়েছে। সেই কারণে জ়িম্বাবোয়ের পেসারকে নিয়েছে কেকেআর। নতুন দল পেয়ে পাকিস্তানের লিগ ছেড়ে চলে এসেছেন মুজারাবানি।

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
সর্বশেষ
২ ঘণ্টা আগে
PSL Pakistan Super League Dasun Shanaka Rawalpindi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy