আইপিএল শুরু হওয়ার আগেই হয়তো বিক্রি হয়ে যেতে পারে রাজস্থান রয়্যালস। তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, বর্তমান মালিকেরা দল বিক্রি করে দিচ্ছেন। চারটি গোষ্ঠী বৈভব সূর্যবংশীর দল রাজস্থান কেনার দৌড়ে রয়েছে, যার মধ্যে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদীর একটি গোষ্ঠীও রয়েছে। শোনা গিয়েছে, ১১০ কোটি ডলার বা ৯২৫৮ কোটি টাকায় বিক্রি হতে পারে রাজস্থান।
‘খেল নাউ’ ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে। আগামী সোমবার তাঁরা বৈঠক করবেন। দল বিক্রি করার পরবর্তী রূপরেখা তৈরি হয়ে যাবে সেই বৈঠকেই।
এই মুহূর্তে রাজস্থানের মালিকানার অধিকাংশই রয়েছে এমার্জিং মিডিয়া ভেঞ্চার্সের মনোজ বাদালের হাতে। তাঁর কাছে ৬৫ শতাংশ শেয়ার রয়েছে। রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্সের সঙ্গে ১৫ শতাংশ এবং লাকলান মার্ডকের হাতে ১৩ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৭ শতাংশ শেয়ার ভাগ করা হয়েছে ইয়ান ম্যাকি, কাল সোমানি, সিমের মায়ো এবং মিহির পটেলের মধ্যে।
আরও পড়ুন:
চারটি গোষ্ঠী রাজস্থান কিনতে তৈরি। প্রথম গোষ্ঠী আদিত্য বিড়লা গ্রুপ এবং ডেভিড ব্লিৎজ়ারের। দ্বিতীয় গোষ্ঠী সত্যন গাজওয়ানির নেতৃত্বে। তৃতীয় গোষ্ঠী কাল সোমানি এবং প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদীর নেতৃত্বে। চতুর্থ গোষ্ঠী আদর পুনাওয়ালার নেতৃত্বে। এঁদের মধ্যে কেউ কেউ আবার বেঙ্গালুরু দল কিনতেও আগ্রহী। সে দিকেও নজর রাখছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী