Advertisement
E-Paper

এ বার আমেরিকার লিগে খেলবেন অশ্বিন, সতীর্থ পাকিস্তানের রউফ

আমেরিকার মেজর লিগ ক্রিকেটের দল সান ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে সই করলেন রবিচন্দ্রন অশ্বিন। শনিবার এ কথা জানানো হয়েছে। নতুন দলে সতীর্থ হিসাবে পাকিস্তানের হ্যারিস রউফকে পাবেন অশ্বিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ২২:০৬
cricket

রবিচন্দ্রন অশ্বিন। — ফাইল চিত্র।

আইপিএল-সহ ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। তাই বিদেশের লিগে খেলতে বাধা নেই। এ বার আমেরিকার মেজর লিগ ক্রিকেটের দল সান ফ্রান্সিসকো ইউনিকর্নের হয়ে সই করলেন রবিচন্দ্রন অশ্বিন। শনিবার সমাজমাধ্যমে একটি পোস্টে এ কথা জানানো হয়েছে। নতুন দলে সতীর্থ হিসাবে পাকিস্তানের হ্যারিস রউফকে পাবেন অশ্বিন।

গত বছর বিগ ব্যাশ লিগে সই করেছিলেন অশ্বিন। কিন্তু হাঁটুর চোটে শেষ মুহূর্তে নাম তুলে নেন। পরে অস্ত্রোপচারও হয়। যদিও কী চোট এবং কী ভাবে তা পেয়েছিলেন সে সম্পর্কে কিছু খোলসা করেননি অশ্বিন।

ইউনিকর্নে সই করে অশ্বিন বলেছেন, “গত কয়েক বছর ধরেই এমএলসি প্রমাণ করে দিয়েছে যে এটা কত বড় ক্রিকেট প্রতিযোগিতা। গোটা বিশ্ব থেকে ক্রিকেটারেরা খেলতে যায় ওখানে। আমেরিকার ঘরোয়া ক্রিকেটারদের জন্যও একটা মঞ্চ তৈরি করে দিয়েছে ওরা। এই সুযোগ হাতছাড়া করা সম্ভব ছিল না।”

ইউনিকর্নের হয়ে নামলে অশ্বিনই ভারতের হয়ে খেলা প্রথম ক্রিকেটার হবেন যিনি আমেরিকার লিগে খেলবেন। সে সম্পর্কে অশ্বিন বলেছেন, “এটা আমার কাছে একটা বিরাট দায়িত্বের সামন। আমি চাই যত বেশি সম্ভব ম্যাচ দলকে জেতাতে এবং প্রথম বার ট্রফি এনে দিতে। পাশাপাশি ভাল মানের ক্রিকেট খেলাও আমাদের লক্ষ্য।”

Ravichandran Ashwin Major League Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy