বেঙ্গালুরুর ইনিংসের ১৫ ওভার পর্যন্তও খেলা চলছিল সমানে সমানে। কিন্তু পরের পাঁচ ওভারে একাই বদলে দিয়েছেন খেলার ছবি। ২৫ বলে ৭০ রান করেছেন তিনি। তাঁর ইনিংসের জন্যই ২৫০ রান করেছে বেঙ্গালুরু। সেই রান তাড়া করতে পারেনি চেন্নাই। টিম ডেভিডের এই বিধ্বংসী ইনিংসের নেপথ্যে কার মগজ? খেলা শেষে সে কথা জানিয়েছে ডেভিড।
এক ভারতীয়ের নাম করেছেন ডেভিড। তবে তিনি বিরাট কোহলি নন। তিনি বেঙ্গালুরুর ব্যাটিং কোচ দীনেশ কার্তিক। ডেভিড জানিয়েছেন, বেঙ্গালুরুর পিচে কী ভাবে ব্যাট করতে হবে, সেই পরামর্শ কার্তিকের কাছ থেকেই পেয়েছেন তিনি।
খেলা শেষে সাংবাদিক বৈঠকে এসে ডেভিড বলেন, “আমি নিজের স্বাভাবিক খেলাই খেলেছি। কিন্তু একটা বাড়তি আত্মবিশ্বাস ছিল। সেটা প্রস্তুতির জন্য হয়েছে। ডিকে (কার্তিককে এই নামেই ডাকেন সকলে) এই পরিবেশে বহু বছর খেলেছে। ও জানে, এই ধরনের পিচে কী ভাবে ব্যাট করতে হয়। ওর জন্য আমি আগে থেকে তৈরি ছিলাম। তার বড় কৃতিত্ব ডিকের।”
আরও পড়ুন:
তবে সব ম্যাচে এই ধরনের ব্যাটিং করা সম্ভব নয় বলেও স্বীকার করে নিয়েছেন ডেভিড। অস্ট্রেলিয়ার ক্রিকেটার বলেন, “সব ম্যাচে এটা হবে না। রজত দারুণ ব্যাট করছিল। আমি গিয়ে ওকে আর ব্যাট করতেই দিলাম না। আমি জানতাম, আমার পর জীতেশ ও শেফার্ড আছে। তাই হাত খুলে খেলতে পেরেছি।”
ডেভিডকে তাঁর দেখা অন্যতম সেরা ফিনিশার বলেছেন পাটীদার। বেঙ্গালুরুর অধিনায়ক বলেন, “ও ডেথ ওভারের বিশেষজ্ঞ ব্যাটার। আমার দেখা অন্যতম সেরা ফিনিশার। ও ধারাবাহিক ভাবে ভাল খেলে। এই ম্যাচে টিম দেখিয়েছে ও কী করতে পারে। একাই খেলার ছবি বদলে দিল।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৮:২৫
আইপিএলে আবার ধূমপান-বিতর্ক! বিমানের ভিতরেই ই-সিগারেট সেবন চহলের? ভিডিয়ো ঘিরে উঠছে প্রশ্ন -
১৭:৪৮
২১ বছর বয়সেই অবসর নিয়ে নেবে বৈভব! ভবিষ্যদ্বাণী প্রাক্তন ইংরেজ অধিনায়ক ভনের -
১২:৩৮
রবিবার কোহলিদের বিরুদ্ধে মুম্বইয়ের অধিনায়ক রোহিত! হার্দিক, সূর্যের অনুপস্থিতিতে উঠছে শর্মারই নাম -
বেঙ্গালুরু থেকে সরানো হল আইপিএলের ফাইনাল! কবে, কোথায় ট্রফির লড়াই, জানিয়ে দিল বোর্ড, জানানো হল প্লে-অফের সূচিও
-
আইপিএলে প্লে-অফে ওঠার দৌড়ে সহজ অঙ্ক তিন দলের সামনে, কলকাতাকে কী করতে হবে? দৌড় থেকে ছিটকে গিয়েছে কারা?