আইপিএলে বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন ভুবনেশ্বর কুমার। ৩৬ বছরের জোরে বোলার প্রায় প্রতি ম্যাচেই উইকেট তুলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। বৃহস্পতিবার গুজরাত টাইটান্স ম্যাচেও ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন। ম্যাচের পর ভুবনেশ্বর দাবি করেছেন, এ বারের আইপিএলে তাঁর ব্যক্তিগত কোনও লক্ষ্য নেই।
এখনও পর্যন্ত আইপিএলে সফলতম বোলার ভুবনেশ্বর। ন’টি ম্যাচে ১৭টি উইকেট নিয়ে বেগনি টুপি জেতার দৌড়ে সকলের আগে রয়েছেন। গুজরাত ম্যাচের পর ভুবনেশ্বরকে প্রশ্ন করা হয়, ভারতীয় দলে জায়গা ফিরে পাওয়ার জন্য কি আইপিএলকে বেছে নিয়েছেন? উত্তরে অভিজ্ঞ বোলার বলেছেন, ‘‘বেগনি টুপির লড়াইয়ে আছি। এটা ভাল ব্যাপার। তবে এখন আর বাচ্চা নই। ব্যক্তিগত ভাবে কিছু অর্জনের লক্ষ্য রেখে খেলতে নামার পর্যায়ে আমি আর নেই। নিশ্চিত ভাবে সাফল্য চাই। সেই সাফল্যটা অনেক বেশি দলের জন্য। কম বয়সে সকলেই ব্যক্তিগত পুরস্কারগুলো নিয়ে আগ্রহী থাকে। সেগুলো জেতার লক্ষ্য থাকে। ভাল পারফর্ম করতে পারলে তবেই পুরস্কার জেতা যায়।’’
এখনকার লক্ষ্য নিয়ে দেশের অন্যতম সেরা জোরে বোলার বলেছেন, ‘‘আপনি যখন দলের জন্য পরিশ্রম করেও ব্যক্তিগত পুরস্কার পাবেন, তখন নিশ্চয়ই ভাল লাগবে। আমি শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। দল আমার উপর আস্থা রেখেছে। এই পর্যায়ে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’
আরও পড়ুন:
বৃহস্পতিবার নিজের ৩২৫তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ভুবনেশ্বর। ২০ ওভারের ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ৩৫২। ভারতের দ্বিতীয় বোলার হিসাবে টি-টোয়েন্টিতে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ভুবনেশ্বর। তালিকায় এক নম্বরে যুজবেন্দ্র চহাল। ৩৩৭টি টি-টোয়েন্টি ম্যাচে চহালের উইকেট সংখ্যা ৩৯১।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী