আইপিএলে নতুন বিতর্ক। সানরাইজার্স হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের পর ট্র্যাভিস হেডের সঙ্গে করমর্দন করলেন না বিরাট কোহলি। হায়দরাবাদের অন্য ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করলেও অস্ট্রেলীয় ব্যাটারকে এড়িয়ে গিয়েছেন কোহলি।
শুক্রবার হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচের মেজাজ ছিল কিছুটা চড়া। মাঝে মধ্যেই কথা চলাচালি হয়েছে দু’দলের ক্রিকেটারদের মধ্যে। পরিস্থিতি অবশ্য কখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। তবে খেলা শেষ হওয়ার পর কোহলির আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন। প্যাট কামিন্স, ঈশান কিশনদের সঙ্গে স্বাভাবিক ভাবে করমর্দন করলেও হেডকে এড়িয়ে গিয়েছেন কোহলি। হেড করমর্দন করার জন্য হাত বাড়িয়ে দিলেও সাড়া দেননি কোহলি। পরিস্থিতি জটিল না করে এগিয়ে যান বিস্মিত হেড। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
ম্যাচে হেড আউট হওয়ার পর কোহলিকে আগ্রাসী ভাবে উচ্ছ্বাস করতে দেখা গিয়েছিল। আবার কোহলি ব্যাট করার সময় হেডের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। এক সময় হেডকে বল করতেও বলেন কোহলি। তবে তাঁদের মধ্যে কী নিয়ে ঝামেলা শুরু হয়, তা জানা যায়নি। কোহলি কেন হেডের সঙ্গে করমর্দন করতে চাননি, তা-ও জানা যায়নি।
হায়দরাবাদের ৪ উইকেটে ২৫৫ রানের জবাবে বেঙ্গালুরু করে ৪ উইকেটে ২০০। হেড করেন ১৬ বলে ২৬। কোহলি ১১ বলে ১৫। ব্যাট হাতে কেউই সাফল্য পাননি। তবে রজত পাটীদারকে আউট করে বেঙ্গালুরুর বিরুদ্ধে দলের সহজ জয় নিশ্চিত করেন হেড। মনে করা হচ্ছে, ম্যাচের সময় উত্তপ্ত বাক্য বিনিময়ে বিরক্ত কোহলি সচেতন ভাবেই এড়িয়ে গিয়েছেন হেডকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২৩:৩৫
হেরেও স্বস্তি বেঙ্গালুরুর! আইপিএলে প্রথম স্থানেই শেষ করলেন কোহলিরা, ঈশান, ক্লাসেনের ব্যাটিং জেতাল হায়দরাবাদকে -
১৮:২৩
‘ধোনিকে নিয়ে সমর্থকদের সঙ্গে প্রতারণা করেছে চেন্নাই!’ রুতুরাজদের বিরুদ্ধে অভিযোগ ক্ষুব্ধ শ্রীকান্তের -
একটি ম্যাচও না খেলা ধোনি কি আগামী মরসুমে খেলবেন? মাহির আইপিএল ভবিষ্যৎ নিয়ে অবশেষে মুখ খুললেন চেন্নাই অধিনায়ক
-
আইপিএল থেকে ছিটকে গেল চেন্নাই! অহমদাবাদে গুজরাতের কাছে ৮৯ রানে হার, শেষ ম্যাচে নামার আগে সুবিধা হল কেকেআরের
-
নিজের পায়ে নিজেই কুড়ুল কেকেআরের! অঙ্গকৃশের ‘কনকাশন হয়েছে’ বলে দিয়ে বিপদে দল, কোপ পড়তে পারে রবিবারের ম্যাচে