আইপিএল মাতিয়ে দিয়েছে বৈভব সূর্যবংশী। রাজস্থানের হয়ে খেলা ক্রিকেটার চলতি মরসুমে ৫৭৯ রান করে ফেলেছে। সে আদতে বিহারের ক্রিকেটার। বৈভবের সাফল্যের পর এ বার বিহার থেকেও আইপিএলের দল নামানোর দাবি উঠল। সেই দাবিতে সায় দিলেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরিও।
দেশের অন্যতম বড় একটি ব্যবসায়ী সংস্থার চেয়ারম্যান অনিল অগ্রবাল সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, চেন্নাই, মুম্বই, কলকাতার মতো বিহারের একটি দলও আইপিএলে থাকা উচিত। কারণ বিহার থেকে ঈশান কিশন, বৈভব সূর্যবংশী এবং সাকিব হুসেনের মতো ক্রিকেটারেরা উঠে এসেছেন। বিহারের দল খেললে সেটির মালিক হওয়ারও ইঙ্গিত দিয়েছেন অনিল।
তিনি লিখেছেন, “বিহারের মাটি থেকে দেশের অনেক প্রতিভাবান ক্রিকেটার উঠে এসেছে। পটনার ছেলে ঈশান এক দিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান করেছে। সমস্তিপুরের বৈভব তরুণতম ক্রিকেটার হিসাবে আইপিএলে খেলেছে। গোপালগঞ্জের সাধারণ পরিবার থেকে উঠে আসা সাকিবের বোলিং সকলে দেখেছে। কিন্তু বিহার কেন এখনও ক্রিকেটে সঠিক মানের স্বীকৃতি এবং পরিচিতি পেল না তা নিয়ে আমার মনে প্রশ্ন রয়েছে।”
অনিল জানিয়েছেন, বিহারের খেলোয়াড়েরা নিজেদের রাজ্যেই বিশ্বমানের পরিষেবা পাক এটাই তিনি চান। বিহারকে বিশ্বের সেরা করে তুলতে চেয়েছেন তিনি। বিহার ক্রিকেট দল এবং ক্রিকেটারদের সব রকম দরকারে তিনি পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন:
অনিলের পোস্টের পরেই বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট লেখেন, “আমি আপনার সঙ্গে একমত। বিহারে ক্রিকেট একটা আবেগের নাম। সরকার নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে। আপনার সহযোগিতা থাকলে বিহার ক্রিকেট নিয়ে ইতিবাচক কাজকর্ম করা যেতে পারে।”
যদিও কিছু দিন আগেই আইপিএলের এক কর্তা জানিয়ে দিয়েছেন, অদূর ভবিষ্যতে দল বাড়ানোর কোনও পরিকল্পনা তাঁদের নেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১০:৪৩
একটি ম্যাচও না খেলা ধোনি কি আগামী মরসুমে খেলবেন? মাহির আইপিএল ভবিষ্যৎ নিয়ে অবশেষে মুখ খুললেন চেন্নাই অধিনায়ক -
২৩:০৬
আইপিএল থেকে ছিটকে গেল চেন্নাই! অহমদাবাদে গুজরাতের কাছে ৮৯ রানে হার, শেষ ম্যাচে নামার আগে সুবিধা হল কেকেআরের -
নিজের পায়ে নিজেই কুড়ুল কেকেআরের! অঙ্গকৃশের ‘কনকাশন হয়েছে’ বলে দিয়ে বিপদে দল, কোপ পড়তে পারে রবিবারের ম্যাচে
-
ইডেনে বিতর্কে কেকেআর! অঙ্গকৃশের মাথায় চোট না আঙুলে, কোন নিয়মে নামলেন তেজস্বী, উঠছে প্রশ্ন
-
প্রথম ছয় ম্যাচে জয় অধরা থাকার পরেও প্লে-অফের লড়াইয়ে কেকেআর, কোন মন্ত্রে? মুম্বইকে হারিয়ে জানালেন রাহানে