সাজঘর মাতিয়ে রাখতে ভালই পারেন তিনি। মজারু ক্রিকেটার হিসাবেই পরিচিত সতীর্থদের কাছে। সেই ঋষভ পন্থ মনে করেন, এখনকার ক্রিকেট থেকে দু’টি জিনিস হারিয়ে গিয়েছে। তা হল, ‘আনন্দ’ এবং ‘মজা’। লখনউয়ের সাজঘরে সেই দু’টি জিনিস ফেরানোই লক্ষ্য পন্থের। তিনি প্রশংসা করেছেন কেকেআরের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণের। পন্থের আশা, এ বার তাঁদের পেস বোলিংকে আটকানো মুশকিল।
‘জিয়োস্টার’-এর একটি অনুষ্ঠানে পন্থ বলেছেন, “চারদিকের পরিস্থিতি এত চিন্তার থাকে যে এখন সকলেই মজা করতে চায়। প্রত্যেকে একে অপরের সঙ্গ উপভোগ করতে চায়। সেই আবেগ, ভালবাসাটা বাইরে থেকে দেখলেই বোঝা যায়। আপনি যদি সব সময় কিছু চিন্তা করেন এবং নিজেকে উপভোগ করতে না পারেন, তা হলে নিজের সেরাটা দিতে পারবেন না।”
পন্থের সংযোজন, “আমি সব সময় ছোট ছেলেমেয়েদের একটা কথা বলি, কেন আমরা ক্রিকেট খেলি? এই খেলার হার-জিত দুটোই রয়েছে। কিন্তু খেলাটা উপভোগ করা সবার আগে দরকার। মজা করা দরকার। এখনকার দিনে এই দুটো জিনিস হারিয়েই গিয়েছে। যদি ক্রিকেটারেরা সেটা ফিরিয়ে আনে তা হলে খুশি থাকতে পারবে।”
আরও পড়ুন:
কেকেআরের থেকে এ বার ভরতকে ছিনিয়ে নিয়েছে লখনউ। পন্থের মতে, ভরতের অভিজ্ঞতা তাঁদের অনেক সাহায্য করবে। পন্থ বলেছেন, “জোরে বোলারদের শিবিরটা দুর্দান্ত হয়েছে। ভরত অরুণ স্যর আসার পর অনেক নতুন নতুন জিনিস হচ্ছে। অনেক কথা হচ্ছে আমাদের। বোলারদের থেকে আমি কী চাই, উনি কী দিতে পারবেন সব নিয়েই আলোচনা করছি। উনি ভারতের অন্যতম সেরা বোলিং কোচ। অতীতে ভারতীয় দলে ওঁর সঙ্গে কাজ করেছি। তাই ওঁর উপর সেই আস্থা রয়েছে আমার। বোলারেরা ওঁর উপরে আস্থা রাখে। গত মরসুমের তুলনায় এ বার আমাদের বোলিং বিভাগ ভাল। আশা করি ভরত স্যরের মতো একজনের পরামর্শে আমরা অনেক উন্নতি করতে পারব।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী