ভারতের ব্যাটিংয়ের শেষ ওভারে টেলিভিশনের ক্যামেরা গিয়ে পড়ল ভারতের টি২০ অধিনায়ক রোহিত শর্মার উপর। তখন তিনি সাজঘরে বসে রয়েছেন। পাশে ঋষভ পন্থ। হঠাৎ দেখা গেল মাঠের দিকে তাকিয়ে সেলাম ঠুকছেন তিনি। কিন্তু কাকে? পরে বোঝা গেল মাঠে দীপক চাহারের ব্যাটিংয়ের জন্য তাঁকে সেলাম ঠুকেছেন রোহিত।
ইডেনে তৃতীয় টি২০-তে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও মাঝের ওভারে পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যান রোহিতরা। যদিও শেষ দিকে দলের রানকে টানেন হর্ষল পটেল ও দীপক চাহার। বিশেষ করে শেষ ওভারে দুরন্ত ব্যাট করেন দীপক। মিলনেকে দু’টি চার ও একটি ছক্কা-সহ ১৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৮ বলে ২১ রান করে অপরাজিত থাকেন তিনি।
আরও পড়ুন:
Rohit Sharma saluting for Deepak Chahar 's heroic finish
— Ash MSDian™#INDvNZ | #Deepakchahar pic.twitter.com/Rew7C6BrPE
(@ashMSDIAN7) November 21, 2021
শিশির ভেজা মাঠে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নিজেদের পরীক্ষার মুখে খেলতে চেয়েছিলেন রোহিত। ম্যাচ জিততে হলে বড় রান তুলতে হত দলকে। কিন্তু একটা সময় মনে হচ্ছিল ১৬০-র গণ্ডি পেরবে না। কিন্তু দলকে ১৮৪ রান পর্যন্ত নিয়ে যাওয়ায় বড় ভূমিকা নেন চাহার। তাই তাঁকে সেলাম জানালেন রোহিত।