E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

সুযোগ না পাওয়া ধাক্কা ধাওয়ানের

ধাওয়ান পরিষ্কার বলেছেন, ‘‘আমি ট্রেনিং করতে ভালবাসি। খেলাটা উপভোগ করি। এই জিনিসগুলো আমার হাতে আছে। যে সিদ্ধান্তই নেওয়া হয়েছে, সেটাকে আমি সম্মান করি।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৩ ০৭:১৬
Shikhar Dhawan

শিখর ধাওয়ান। —ফাইল চিত্র।

এশিয়ান গেমসের দলে তাঁর সুযোগ হয়নি। যে কারণে একটু ধাক্কা খেয়েছেন শিখর ধাওয়ান। কিন্তু ভারতীয় দলে ফিরে আসতে বদ্ধপরিকর এই বাঁ-হাতি ওপেনার।

সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে ধাওয়ান বলেছেন, ‘‘এশিয়ান গেমসের দলে যখন আমার নামটা দেখলাম না, তখন একটা ধাক্কা খেয়েছিলাম। তার পরে মনে হল, ওদের ভাবনা হয়তো আমার থেকে আলাদা। আপনাকে মেনে নিতে হবে। আমি খুশি যে, ঋতু (ঋতুরাজ গায়কোয়াড়) এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দেবে। সব তরুণ ক্রিকেটার দলে আছে। আমি নিশ্চিত, ওরা ভাল ফল করবে।’’

ধাওয়ান জানিয়ে দিয়েছেন, সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার জন্য তিনি তৈরি থাকবেন। তিনি বলেছেন, ‘‘প্রত্যাবর্তনের জন্য আমি তৈরি থাকব। যে কারণে আমি নিজেকে সব সময় ফিট রাখি। দলে ফিরে আসার একটা সুযোগ সব সময় থাকে। সেটা এক শতাংশ হোক কী কুড়ি শতাংশ।’’ ধাওয়ান পরিষ্কার বলেছেন, ‘‘আমি ট্রেনিং করতে ভালবাসি। খেলাটা উপভোগ করি। এই জিনিসগুলো আমার হাতে আছে। যে সিদ্ধান্তই নেওয়া হয়েছে, সেটাকে আমি সম্মান করি।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Asia Cup BCCI

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy