Advertisement
E-Paper

ব্যাট করতে করতে কেন উঠে গেলেন শুভমন, ৬৫ বলে ৭৯ রান করার পর কী হল ভারতীয় ওপেনারের?

মাঠে নেই শুভমন গিল। ভারতের ইনিংসের ২৩তম ওভারে মাঠ ছাড়তে বাধ্য হলেন তিনি। বিরাট কোহলির সঙ্গে শ্রেয়স আয়ার ব্যাট করছেন। আহত হয়ে মাঠ ছেড়েছেন শুভমন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৫:৫৩
shubman

শুভমন গিল বার হয়ে যাওয়ার সময় সান্ত্বনা দিচ্ছেন বিরাট কোহলি। ছবি: রয়টার্স।

মাঠে নেই শুভমন গিল। পায়ে টান লাগল তাঁর। ২৩তম ওভারে মাঠ ছাড়তে বাধ্য হলেন তিনি। বিরাট কোহলির সঙ্গে শ্রেয়স আয়ার ব্যাট করছেন। আহত হয়ে মাঠ ছেড়েছেন শুভমন। তিনি পরে নামতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়। ৬৫ বলে ৭৯ রান করেছেন শুভমন।

২৩তম ওভারের চতুর্থ বলে রান নেওয়ার সময় পায়ের পেশিতে টান লাগে শুভমনের। মাঠেই শুশ্রূষা করতে নেমে আসেন ফিজিয়ো। কিন্তু শুভমন আর ব্যাট করতে পারছিলেন না। তাঁকে মাঠ ছেড়ে বার হয়ে যেতে হয়। শুভমন বার হয়ে আসছেন দেখে সাজঘর থেকে বাউন্ডারিতে নেমে আসেন রোহিত শর্মা। অধিনায়ক খুব একটা খুশি হতে পারছিলেন না পুরো ঘটনায়। কিন্তু শুভমন মাঠ ছাড়তে বাধ্য হন।

রোহিত এবং শুভমন ওপেন করতে নেমেছিলেন। ৪৭ রান করে রোহিত আউট হয়ে যাওয়ার পর ভারতীয় দলের ইনিংসকে টানছিলেন শুভমন। মাঠ ছেড়ে বার হয়ে যাওয়ার আগে আটটি চার এবং তিনটি ছক্কা মারেন তিনি। ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শুভমন এবং বিরাট। তরুণ ওপেনার বার হয়ে যাওয়ার পর মাঠে এসেছেন শ্রেয়স।

এ বারের বিশ্বকাপে শুরুতে খেলতে পারেননি শুভমন। তাঁর ডেঙ্গি হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে ফেরেন শুভমন। তার পর থেকে সাতটি ম্যাচেই খেলেছেন তিনি। মুম্বইয়ের গরমে শুভমনের পায়ে টান লাগে। শতরান করার দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ চোট সমস্যায় ফেলে দিল শুভমনকে।

ICC ODI World Cup 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy