Advertisement
E-Paper

ভারতীয় বোর্ডই আইসিসিকে চালনা করে, হঠাৎই সরব টেস্ট বিশ্বকাপ জেতা প্রোটিয়া ক্রিকেটার

আইসিসি-তে ভারতের প্রভাব নিয়ে অনেকে অতীতে মুখ খুলেছেন। কেন ভারত এত সুবিধা পাবে সেই প্রশ্ন তোলা হয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন দক্ষিণ আফ্রিকার স্পিনার। কী বললেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৫:২৯
cricket

আইসিসি চেয়ারম্যান জয় শাহ। — ফাইল চিত্র।

আইসিসি-তে ভারতের প্রভাব নিয়ে অনেকে অতীতে মুখ খুলেছেন। কেন ভারত এত সুবিধা পাবে সেই প্রশ্ন তোলা হয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার। জানালেন, দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পরেও বিশ্বজনীন ক্রিকেটে ক্ষমতার ভারসাম্য বিশেষ বদলায়নি।

ইংল্যান্ডের দৈনিক ‘দ্য গার্ডিয়ানে’ দেওয়া সাক্ষাৎকারে হারমার বলেছেন, “ওদের বাণিজ্যিক শক্তির কারণে যাবতীয় ক্ষমতাও ওদের হাতে রয়েছে। বিসিসিআই নিয়ন্ত্রণ করে আইসিসিকে। কিন্তু আমরা কী-ই বা করতে পারি? ক্রিকেটার হিসাবে যা নিয়ন্ত্রণে আছে সেটুকুই নিয়ন্ত্রণ করতে পারি। ট্রফি জিতলে হয়তো এটার বদল হতে পারে।”

গত বছর ভারতের মাটিতে এসে ২-০ টেস্ট সিরিজ় জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজ়ে ভাল খেলেছিলেন হারমার। তার আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতেছিল তারা। হারমারের মতে, কোনও একজন নয়, বরং তাদের দল গড়ে উঠেছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়।

হারমার বলেছেন, “আমাদের দলে হয়তো গোটাদুয়েক তারকা ক্রিকেটার রয়েছে। তবে তাদের চেয়ে দলটা বড়। যদি কেউ খারাপ খেলে তা হলে (কোচ শুকরি) কনরাড সরাসরি গিয়ে তাকে সে কথা বলে দিতে পারেন। এটা আমার খুব ভাল লাগে। যদিও আমাকে এর মুখোমুখি বিশেষ হতে হয়নি।”

প্রোটিয়া স্পিনার কথা বলেছেন ইংল্যান্ডের বোলারদের নিয়েও। মূলত ইংরেজ স্পিনারদের নিয়ে তাঁর ব্যাখ্যা, “ইংল্যান্ডে স্পিনারদের সমান চোখে দেখা হয় না। এমন নয় যে প্রতিভার অভাব রয়েছে। ১৮টা কাউন্টি দল রয়েছে। তার মধ্যে কতগুলোয় স্পিন বোলিং কোচ রয়েছে? বড়জোর ২-৩টে। এটা বাড়াতে হবে অনেক।”

ICC BCCI Jay Shah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy