আইপিএল শুরুর আগে চোট-আঘাতে বিব্রত দলগুলি। একের পর এক ক্রিকেটার ছিটকে যাচ্ছেন। তেমনই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে পারবেন না নাথান এলিস। আইপিএল শুরুর চার দিন আগে অস্ট্রেলিয়ার জোরে বোলারের পরিবর্ত খুঁজে নিল পাঁচ বারের চ্যাম্পিয়নেরা।
জোরে বোলিং আক্রমণ নিয়ে দিশাহারা কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। দলের প্রথম সারির তিন জোরে বোলারের খেলার সম্ভাবনা নেই। শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে নিয়েও অনিশ্চয়তা অব্যাহত। এই পরিস্থিতিতে কেকেআর কর্তৃপক্ষ যখন পরিবর্ত ক্রিকেটারের খোঁজে হন্যে, তখনই কলকাতার প্রাক্তন এক বোলারকে তুলে নিলেন চেন্নাই কর্তৃপক্ষ। চোটের জন্য আইপিএল খেলতে পারবেন না এলিস। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ারই স্পেনসার জনসনকে সই করাল চেন্নাই। জনসনকে ১.৫ কোটি টাকায় নেওয়া হয়েছে। উল্লেখ্য, ব্যক্তিগত সমস্যার কথা বলে কিছু দিন আগে পাকিস্তান সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন জনসন।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি এক দিনের ম্যাচ এবং আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জনসন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮টি উইকেট রয়েছে তাঁর। ৩০ বছরের জোরে বোলার গত মরসুমে কেকেআরের হয়ে আইপিএল খেলেছেন। ২০২৪ সালে তিনি ছিলেন গুজরাত টাইটান্সে। আইপিএলে ন’টি ম্যাচ খেলে তাঁর উইকেট সংখ্যা ৫। কয়েক দিনের মধ্যেই মহেন্দ্র সিংহ ধোনিদের দলে যোগ দেবেন জনসন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী