Advertisement
E-Paper

T20 World Cup 2021: ভারতকে টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে কী বললেন নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন?

২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপের পর এ বার ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে দিল নিউজিল্যান্ড।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৯:২৬
কেন উইলিয়ামসন।

কেন উইলিয়ামসন। ফাইল ছবি

২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপের পর এ বার ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে দিল নিউজিল্যান্ড। মুখোমুখি ম্যাচে ভারতকে হারানোর পর রবিবার আফগানিস্তানকে হারানোয় ভারতের বেঁচে থাকার শেষ আশাও মিটে গেল।

রবিবার ৪২ বলে ৪০ রানের ইনিংস খেলে ঠান্ডা মাথায় দলকে জিতিয়েছেন। তবে ম্যাচের পর অবশ্য ভারত নিয়ে কোনও কথা বলেননি কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। বলেছেন, “আফগানিস্তান যে খুব কঠিন দল হবে সেটা ভেবেই আমরা মাঠে নেমেছিলাম। বল হাতে শুরুটা ভাল করতে পেরে কিছুটা ভাল লেগেছিল। দ্রুত ওদের উইকেট নিই এবং গড় রানের চেয়েও কমে ওদের আটকে দিই। আমার মতে, এই উইকেট ১৫০-১৫৫ লড়াকু স্কোর হত। আমাদের দ্রুত তিনটি উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে।”

কিউয়ি অধিনায়ক মনে করছেন, গ্রুপে হয়তো তাঁরা দ্বিতীয় স্থানে থেকেই পরের পর্বে যাবেন। সেই মতো তাঁদের মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ডের। সম্ভাব্য প্রতিপক্ষ সম্পর্কে উইলিয়ামসন বলেছেন, “আমাদের সামনে আরও একটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আগের ম্যাচগুলি থেকে আমাদের শিক্ষা নিয়ে দ্রুত এগিয়ে যেতে হবে। ইংল্যান্ড খুব শক্তিশালী দল।”

kane williamson New Zealand T20 World Cup 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy