Advertisement
E-Paper

T20 World Cup 2021: গ্রুপ পর্ব থেকেই বিদায়, এটিই কি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সব থেকে খারাপ ফল

২০০৭ সালে প্রথম বিশ্বকাপেই ধোনির অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয় ভারত। তারপর অবশ্য আর কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি তারা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৮:৩৭
শেষ চারে উঠতে পারল না বিরাট কোহলীর ভারত।

শেষ চারে উঠতে পারল না বিরাট কোহলীর ভারত। ছবি: পিটিআই

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে উঠতে পারল না বিরাট কোহলীর ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই ভারতের সব থেকে খারাপ পারফরম্যান্স। এর আগে কখনও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়নি ভারতকে।

মোট সাত বার টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপেই মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয় ভারত। তারপর অবশ্য আর কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি ভারত।

২০০৯, ২০১০ এবং ২০১২, পরের তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত গ্রুপ পর্বের বাধা টপকালেও পরের রাউন্ড, অর্থাৎ সুপার এইট থেকে বিদায় নিতে হয়। কোনও বারই শেষ চারে উঠতে পারেনি।.

গ্রাফিক: শৌভিক দেবনাথ

২০১৪ সালে ভারত ফের ফাইনালে ওঠে। কিন্তু ফাইনালে হারতে হয়। শ্রীলঙ্কার কাছে হেরে সে বার রানার্স হয় ভারত। দু’ বছর পরে ভারত শেষ চারে ওঠে। কিন্তু সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরে যায়।

এরপর ২০২১ সালে প্রথম রাউন্ড অর্থাৎ গ্রুপ পর্বের বাধাই টপকাতে পারলেন না কোহলীরা।

Virat Kohli MS Dhoni T20 World Cup 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy