Advertisement
E-Paper

T20 World Cup 2021: ভারতের ১১ জনের মধ্যে কাকে কত নম্বর দিল আনন্দবাজার অনলাইন

পাশ করতে পারলেন না বিরাট কোহলী, রোহিত শর্মারা কেউই। দেখে নিন ভারতীয় দলের রিপোর্ট কার্ড।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২২:৩৩
মুখ থুবড়ে পড়ল ভারতের ব্যাটিং। যে ন’জন ব্যাট করেছেন, তাঁদের মধ্যে দু’জন ২০ রান করতে পেরেছেন। বিরাট কোহলীদের কে কত নম্বর পেলেন? আনন্দবাজার অনলাইনের রিপোর্ট কার্ড।
০১ / ১২

বিরাট কোহলী: ব্যাটিং অর্ডারে নিজেকে এক ধাপ নামিয়ে এনেছিলেন। তাতে ক্ষতি হয়েছে। ১৭ বল খেলে ৯ রান করেন। স্ট্রাইক রেট ৫২.৯৪।
০২ / ১২

লোকেশ রাহুল: ওপেন করতে নেমে ১৬ বলে ১৮ রান করেন। দ্রুত আউট হয়ে গেলেও বল নষ্ট করেননি। তিনটি চার মারেন।
০৩ / ১২

ঈশান কিশন: সূর্যকুমারের জায়গায় দলে নিয়ে ওপেন করতে পাঠানো হয়েছিল। আট বলে চার রান করেন।
০৪ / ১২

রোহিত শর্মা: আগের ম্যাচের মতো এই ম্যাচেও প্রথম বলেই আউট হয়ে যাচ্ছিলেন। ক্যাচ পড়ে যায়। সুযোগ কাজে লাগাতে পারেননি। ১৪ বলে ১৪ রান করেন। একটি ছক্কা মারেন।
০৫ / ১২

ঋষভ পন্থ: ১২ রান করতে ১৯ বল নেন। স্ট্রাইক রেট ৬৩.১৫।
০৬ / ১২

ঋষভ পন্থ: ১২ রান করতে ১৯ বল নেন। স্ট্রাইক রেট ৬৩.১৫।

হার্দিক পাণ্ড্য: ২৪ বলে ২৩। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান।
০৭ / ১২

হার্দিক পাণ্ড্য: ২৪ বলে ২৩। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান।

রবীন্দ্র জাডেজা: ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি বাউন্ডারি মারেন। সর্বোচ্চ রানও তাঁরই, ১৯ বলে ২৬। বল হাতে দুই ওভারে ২৩ রান দেন।
০৮ / ১২

শার্দূল ঠাকুর: ভুবনেশ্বর কুমারের জায়গায় দলে এসেছিলেন। প্রথম ওভারেই ১৪ রান দেন।
০৯ / ১২

মহম্মদ শামি: এক ওভারের বেশি বল দেওয়া যায়নি। ১১ রান দেন।
১০ / ১২

মহম্মদ শামি: এক ওভারের বেশি বল দেওয়া যায়নি। ১১ রান দেন।

যশপ্রীত বুমরা: ভাল বল করেন। তিন ওভারে মাত্র ১৭ রান দিয়ে গাপটিলের উইকেট তুলে নেন। দু'টি উইকেট নেন বুমরা।
১১ / ১২

বরুণ চক্রবর্তী: চার ওভারে ২৩ রান দিয়ে কোনও উইকেট নিতে পারেননি।
১২ / ১২

বরুণ চক্রবর্তী: চার ওভারে ২৩ রান দিয়ে কোনও উইকেট নিতে পারেননি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy