টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল কলকাতা থেকে সরে যেতে পারে কলম্বোয়। পাকিস্তান ফাইনালে উঠলে ফাইনাল সরে যাবে অহমদাবাদ থেকেও। ম্যাচের জায়গা চূড়ান্ত না হলেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) মঙ্গলবার থেকে দু’টি সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট বিক্রি শুরু করে দিল।
ম্যাচের জায়গা চূড়ান্ত করতে না পারলেও টিকিট বিক্রি শুরু করে দিলেন জয় শাহেরা! ক্রিকেটপ্রেমীদের বিভ্রান্তি বাড়িয়ে সম্ভাব্য চার শহরের জন্যই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে এ দিন সন্ধে ৭টা থেকে। কলকাতা, মুম্বই, অহমদাবাদ এবং কলম্বোর জন্য টিকিট বিক্রি হচ্ছে। এর মধ্যে শুধু মুম্বইয়ে দ্বিতীয় সেমিফাইনাল হওয়া নিয়ে কোনও সংশয় নেই।
প্রাথমিক সূচি অনুযায়ী, দু’টি সেমিফাইনাল হওয়ার কথা কলকাতা এবং মুম্বইয়ে। ফাইনাল হওয়ার কথা অহমদাবাদে। পাকিস্তান সেমিফাইনাল বা ফাইালে উঠলে সংশ্লিষ্ট ম্যাচটি কলম্বোয় সরিয়ে নিয়ে যাওয়া হবে। কারণ, ভারতের মাটিতে কোনও ম্যাচ খেলবেন না সলমন আলি আঘারা। মঙ্গলবারই আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের অন্যতম আয়োজক শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে দাসুন শনাকার দলকেও দেশের মাটিতে খেলার সুযোগ দেওয়া হবে। সে ক্ষেত্রে কলকাতার সেমিফাইনালটি কলম্বোয় আয়োজন করা হবে। ফলে নতুন একটি অনিশ্চয়তাও তৈরি হয়েছে।
আইসিসি জানিয়েছে, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বা ফাইনালে উঠলে কলকাতা এবং অহমদাবাদের জন্য কাটা টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। কারণ সে ক্ষেত্রে দু’টি ম্যাচই চলে যাবে কলম্বোয়। শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলেও কলকাতায় খেলা হবে না। সে ক্ষেত্রেও ফেরত দেওয়া হবে টিকিটের টাকা।
আরও পড়ুন:
সব মিলিয়ে প্রতিযোগিতার শেষ তিনটি ম্যাচ কোথায় হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেমিফাইনালের চার দল চূড়ান্ত হওয়ার পরই বোঝা সম্ভব নকআউট পর্বের ম্যাচগুলি কোথায় কোথায় হবে। এমন অনিশ্চয়তা বিভ্রান্তির মধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গেল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের
-
এক জনের একটা পারফরম্যান্সই দলের মেজাজ বদলে দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব কার, জানালেন গম্ভীর