Advertisement
E-Paper

Tim Paine: যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত টিম পেন নাকি ‘সম্পূর্ণ বিধ্বস্ত’, জানালেন অস্ট্রেলিয়ার কোচ

যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব খুইয়েছেন টিম পেন। মানসিক অবসাদের কারণে সরে গিয়েছেন ক্রিকেট থেকেও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ২১:১৩
পেনকে নিয়ে ব্যথিত ল্যাঙ্গার

পেনকে নিয়ে ব্যথিত ল্যাঙ্গার ফাইল ছবি

যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব খুইয়েছেন টিম পেন। মানসিক অবসাদের কারণে সরে গিয়েছেন ক্রিকেট থেকেও। তিনি নাকি এখন পুরোপুরি ‘বিধ্বস্ত’। প্রাক্তন অধিনায়কের সঙ্গে দেখা করে এসে এমনটাই জানালেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।

আগামী ৮ ডিসেম্বর অ্যাশেজের প্রথম টেস্টে নামবে অস্ট্রেলিয়া। প্রথম একাদশও ঘোষণা করে দিয়েছেন নবনিযুক্ত অধিনায়ক প্যাট কামিন্স। তার আগে সাংবাদিকদের সামনে ল্যাঙ্গার বলেছেন, “যখন ওকে প্রথম দেখলাম, তখন প্রচণ্ড বিধ্বস্ত দেখাচ্ছিল। যা হয়েছে তাতে মুষড়ে পড়েছে ও। গত চার বছরে ও অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম সেরা চরিত্র। এই ক’দিনে ওর জীবন আমূল বদলে গিয়েছে।”

ল্যাঙ্গারের সংযোজন, “ও ক্রিকেটকে প্রচণ্ড ভালবাসে। ৩৭ বছরেও বাকি ক্রিকেটারদের মতোই ফিট। নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখে ও। জানি না ও কবে ফিরতে পারবে। আপাতত পরিবারকে সময় দেওয়াই ওর প্রধান লক্ষ্য।”

ল্যাঙ্গার স্পষ্ট করে দিয়েছেন, পেনের কাণ্ডের প্রভাব কোনও মতেই অ্যাশেজ সিরিজে পড়বে না। ঘরের মাঠে এই সিরিজ জেতাই তাঁদের প্রধান লক্ষ্য।

tim paine justin langer Cricket Australia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy