Advertisement
E-Paper

লন্ডনে সৌরভ-ডোনা, রাস্তায় দেখা তৃণমূল বিধায়কের সঙ্গে

লন্ডনে রয়েছেন সৌরভ। সেখানে ছুটি কাটাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছে তাঁর পরিবার। রাস্তায় দেখা হল তৃণমূল বিধায়কের সঙ্গে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ১১:১০
ডোনা গঙ্গোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।

ডোনা গঙ্গোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র

লন্ডনে ছুটি কাটাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও রয়েছেন সেখানে। সেখানেই তাঁদের সঙ্গে দেখা হল সোহম চক্রবর্তীর। সমাজমাধ্যমে সেই ছবি দিয়েছেন টলিউডের নায়কই।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন সৌরভ। এ বছর তাঁর মেয়াদ শেষ হওয়ার পর আর রাখা হয়নি তাঁকে। সৌরভ জানিয়েছিলেন যে, বাংলার ক্রিকেট সংস্থায় নির্বাচন হলে তিনি সভাপতি পদে লড়বেন। যদিও শেষ পর্যন্ত নির্বাচন হয়নি। সৌরভও আর সভাপতি পদের জন্য দাঁড়াননি। তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এখন সিএবি সভাপতি। সব ধরনের প্রশাসনিক দায়িত্ব থেকেই এখন মুক্ত সৌরভ। কিছু দিন আগে মোহনবাগান তাঁবুতে বসে জানিয়েছিলেন যে, তিনি লন্ডন যাবেন ছুটি কাটাতে। আপাতত সেখানেই রয়েছেন সৌরভ।

তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম বুধবার একটি ছবি পোস্ট করেন। সেখানে সৌরভ এবং ডোনার সঙ্গে দেখা যাচ্ছে সোহমকে। রয়েছেন সোহমের স্ত্রী তনয়াও। ছবিটি পোস্ট করে সোহম লেখেন, “খুব সুন্দর একটা সন্ধে কাটালাম দাদা এবং ডোনাদি। সত্যি খুব ভাল লাগল।”

সৌরভ-কন্যা সানা লন্ডনে পড়াশোনা করেন। ভারতের প্রাক্তন অধিনায়কের সেখানে একটি বাড়ি রয়েছে। ছুটি কাটাতে সেখানে প্রায়ই যান সৌরভ। বেশ কিছু সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন যে, লন্ডন তাঁর অন্যতম প্রিয় শহর। সেখানে সময় কাটাতে পছন্দ করেন তিনি। সৌরভ জানিয়েছিলেন, ফুটবল বিশ্বকাপ দেখতে কাতার যাবেন তিনি। নক আউট পর্বের ম্যাচ দেখতে যাবেন বলে জানিয়েছিলেন সৌরভ। লন্ডনে থাকার সময় ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কিছু ম্যাচও দেখতে যেতে চান বলে জানিয়েছিলেন তিনি।

Sourav Ganguly BCCI Soham Chakrabarty CAB MLA Dona Ganguly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy