জসপ্রীত বুমরাহকে দেখেও ভয় পায়নি বৈভব সূর্যবংশী। উল্টে বুমরাহের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছে সে। বুঝিয়ে দিয়েছে, ভারতীয় ক্রিকেটে লম্বা রেসের ঘোড়া হতে এসেছে বৈভব। আইপিএলে একের পর এক রেকর্ড গড়ছে বৈভব। এ বার ঋষভ পন্থ, ঈশান কিশনদের ছাপিয়ে গিয়েছে সে।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৪ বলে ৩৯ রানের ইনিংস খেলেছে বৈভব। পাঁচটি ছক্কা মেরেছে সে। তার মধ্যে দু’টি ছক্কা মেরেছে বুমরাহের এক ওভারে। রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যদের মুখ দেখে বোঝা যাচ্ছিল, কতটা অবাক তাঁরা।
অর্ধশতরান করতে না পারলেও রেকর্ড গড়েছে বৈভব। আইপিএলে এখনও পর্যন্ত ৩৫টি ছক্কা মেরেছে বৈভব। আইপিএলের ইতিহাসে ২০ বছরের কম বয়সে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছে সে। এত দিন এই রেকর্ড ছিল পন্থ ও ঈশানের দখলে। ২০ বছরের কম বয়সে এই দুই ব্যাটার ৩০টি করে ছক্কা মেরেছিলেন। মুম্বই ম্যাচে তাঁদের ছাপিয়ে গিয়েছে বৈভব। আইপিএলের ইতিহাসে আর কোনও ব্যাটার ২০ বছরের কম বয়সে ৩০-এর বেশি ছক্কা মারতে পারেননি।
২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে গুজরাত লায়ন্স ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৩০টি ছক্কা মেরেছিলেন ঈশান। ২০১৬-১৭ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে পন্থ মেরেছিলেন ৩০ ছক্কা। তার পরে রয়েছেন সঞ্জু স্যামসন। ২০১৩-১৪ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ২২টি ছক্কা মেরেছিলেন তিনি। ২০১৮-১৯ সালে দিল্লির হয়ে ১৯টি ছক্কা মেরেছিলেন পৃথ্বী শ। সকলকে ছাপিয়ে গিয়েছে বৈভব।
আরও পড়ুন:
২০ বছর হতে এখনও দেরি আছে বৈভবের। ২০৩১ সালের ২৭ মার্চ তার বয়স ২০ বছর হবে। অর্থাৎ, তার আগে আইপিএলের আরও চারটি মরসুম পাবে সে। বোঝা যাচ্ছে, ২০ বছরের কম বয়সে ছক্কা মারার যে রেকর্ড বৈভব করবে, তা ভাঙার সম্ভাবনা খুব কম থাকবে।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বলের ব্যবধানে ছক্কা মারার নজিরও গড়েছে রাজস্থান রয়্যালসের ১৫ বছরের ব্যাটার। আইপিএলে অন্তত ২০ বল খেলার নিরিখে নজির গড়েছে বৈভব। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৪ বলে ৩৯ রানের ইনিংসে ৫টি ছয় মেরেছে বৈভব। এখনও পর্যন্ত আইপিএলে প্রতি ৪.৯ বলে একটি ছক্কা মেরেছে বৈভব। এর আগের রেকর্ডটি ছিল রোমারিও শেফার্ডের দখলে। ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটার আইপিএলে প্রতি ৫.১ বলে একটি ছয় মেরেছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন উর্ভিল পটেল। তিনি প্রতি ৫.৩ বলে একটি ছক্কা মেরেছেন। এই তালিকায় চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তিনি প্রতি ৬.৪ বলে একটি ছক্কা মেরেছেন। পঞ্চম স্থানে রয়েছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা আইপিএলে প্রতি ৬.৮ বলে একটি ছক্কা মেরেছেন।
আরও একটি নজির রয়েছে বৈভবের। ১৮ বছর বয়স হওয়ার আগে প্রথম সারির কোনও টি-টোয়েন্টি লিগে সবচেয়ে বেশি রান তারই। ১৫ বছরের ব্যাটার আইপিএলে করেছে ৩৩৫ রান। এই তালিকায় দ্বিতীয় স্থানে আয়ুষ মাত্রের ২৪০ রান। তৃতীয় স্থানে রিয়ান পরাগের ১৬০ রান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২৩:৩১
টানা চার হার শ্রেয়সের পঞ্জাবের, অক্ষর-মিলারের ব্যাটে বেঁচে থাকল দিল্লির প্লেঅফে ওঠার আশা -
১৪:১৯
‘আমাদের জেতা উচিত ছিল না!’ মুম্বইকে শেষ বলে হারিয়ে বললেন পাটীদার, ব্যাখ্যা দিলেন বেঙ্গালুরুর অধিনায়ক -
১৩:১৫
পাকিস্তান সফরে গ্রিনকে দলে নিল অস্ট্রেলিয়া, কেকেআর প্লে-অফে উঠবে না, ধরেই নিয়েছে অসিরা? -
১০:৪৯
মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক ‘ছিন্ন’ হার্দিকের! দলের দৌড় শেষ হতেই শুরু জল্পনা, বিতর্কের মাঝে মুখ খুললেন কোচ -
এক পায়েই ভাই হার্দিকের দলকে হারালেন ক্রুণাল! কোহলির ‘গোল্ডেন ডাক’, তবু মুম্বইকে রুদ্ধশ্বাস শেষ ওভারে হারাল বেঙ্গালুরু