ছন্দে রয়েছেন বিরাট কোহলি। প্রায় এক বছর পর আবার টি-টোয়েন্টি খেলতে নামলেও ছন্দ নষ্ট হয়নি তাঁর। আইপিএলের আগে প্রস্তুতি ম্যাচে ঝোড়ো ইনিংস খেললেন কোহলি। কিন্তু জিততে পারলেন না। সতীর্থদের কাছেই হার দিয়ে শুরুটা হল।
২৮ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে বেঙ্গালুরু। তার আগে চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলেন কোহলিরা। দু’টি দলে ভাগ করা হয় ক্রিকেটারদের। এক দলের অধিনায়ক ছিলেন ক্রণাল পাণ্ড্য। অপর দলের অধিনায়ক ছিলেন বেঙ্কটেশ আয়ার। কোহলি, জিতেশ শর্মা, টিম ডেভিডরা ছিলেন বেঙ্কটেশের দলে। ক্রুণালের দলে ছিলেন রজত পাটীদার, দেবদত্ত পড়িক্কল, ভুবনেশ্বর কুমারেরা।
প্রথমে ব্যাট করে ২৩৪ রান করেন বেঙ্কটেশরা। ওপেন করতে নেমে মাত্র ১২ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন কোহলি। ডেভিড ১৪ বলে ৩৬ ও বেঙ্কটেশ ১৬ বলে ৩০ রান করেন। চমক দেন জিতেশ শর্মা। গত মরসুমে ফিনিশারের ভূমিকায় ভাল খেলেছিলেন তিনি। প্রস্তুতি ম্যাচে ৩৭ বলে ৮১ রান করেন জিতেশ।
আরও পড়ুন:
তবে সেই রানও তাড়া করে নেন ক্রুণালেরা। তিনি নিজে ৩৩ বলে ৫৮ রান করেন। পড়িক্কল ৩৩ বলে ৬৩ ও আরসিবির প্রকৃত অধিনায়ক পাটীদার ২৫ বলে ৭৪ রান করেন। ২০ ওভারে ২৪৭ রান করে দল। খেলা শেষে খুনসুটিতেও মাতেন কোহলিরা। দেখে বোঝা যাচ্ছে, দলের সাজঘরের পরিবেশ ফুরফুরে।
ব্যাটারেরা ফর্মে থাকলেও একটি চিন্তা কিন্তু আরসিবির থেকেই যাচ্ছে। দুই ইনিংসে ২৩৪ ও ২৪৭ রান তো বেঙ্গালুরুর বোলারদের বিরুদ্ধেই হয়েছে। যদি আইপিএলেও এই ছবি দেখা যায়, তা হলে সব দায়িত্ব গিয়ে পড়বে ব্যাটারদের কাঁধে। শুধু ব্যাটিংয়ের জোরে কিন্তু ট্রফি জেতা যাবে না। ফলে বোলিংয়ের দিকে নজর দিতেই হবে কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী