টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রাম নিয়েছিলেন বিরাট কোহলী। টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও নেই তিনি। তবে মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার (সিসিআই) মাঠে অনুশীলন শুরু করে দিলেন কোহলী। সেখানেই তাঁর অনুশীলনে হঠাৎ উপস্থিত একটি বিড়াল।
সেই বিড়ালকে নিয়েই নেটমাধ্যমে ছবি দেন কোহলী। লেখেন, ‘অনুশীলনে অভ্যর্থনা জানাতে উপস্থিত এই বিড়ালটি।’ কোহলীর সেই পোস্টে মন্তব্য করেছেন অনুষ্কা শর্মাও। তিনি লেখেন, ‘হ্যালো বিল্লি’। সেই মন্তব্যের পর কোহলীও মন্তব্য করেন। তিনি লেখেন, ‘দিল্লির ছেলের সঙ্গে মুম্বইয়ের বিল্লি।’
A quick hello from a cool cat at practice 😺 pic.twitter.com/0qeW9biUqo
— Virat Kohli (@imVkohli) November 23, 2021
বিরাট এবং অনুষ্কার মন্তব্য। ছবি: ইনস্টাগ্রাম থেকে
নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। বৃহস্পতিবার থেকে শুরু সেই টেস্ট। টি২০ বিশ্বকাপের পর এই ধরনের ক্রিকেটে নেতৃত্ব ছেড়ে দেন কোহলী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলেননি তিনি। প্রথম টেস্টেও বিশ্রামে কোহলী। সেই টেস্টে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রহাণে।