Advertisement
E-Paper

এশিয়া কাপের দলে কেন রাখা হল না শামিকে, মানতেই পারছেন না ভারতের প্রাক্তন ওপেনার

আগামী সপ্তাহের মধ্যেই বিশ্বকাপের জন্য দল বেছে নিতে পারে ভারত। এশিয়া কাপের দলে মহম্মদ শামিকে নেওয়া হয়নি। বিশ্বকাপে তাঁকে নিয়ে যাওয়া হবে?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৬
শামিকে দলে চাইছেন প্রাক্তন ক্রিকেটার।

শামিকে দলে চাইছেন প্রাক্তন ক্রিকেটার। —ফাইল চিত্র

এশিয়া কাপে মহম্মদ শামিকে নিয়ে যায়নি ভারতীয় দল। টি-টোয়েন্টি ক্রিকেটে শামির দলে না থাকা মানতেই পারছেন না বীরেন্দ্র সহবাগ। তাঁর মতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অবশ্যই রাখা উচিত বাংলার পেসারকে।

আগামী সপ্তাহের মধ্যেই বিশ্বকাপের জন্য দল বেছে নিতে পারে ভারত। সেই দলে শামির অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন সহবাগ। ভারতের প্রাক্তন ওপেনার বলেন, “আবেশ খানকে যখন দলে পাওয়া গেল না, তখন শামিকে কাজে লাগানো যেত। বুঝতে পারছি তরুণদের সুযোগ দিতে চাইছে ওরা। কিন্তু অস্ট্রেলিয়ায় অভিজ্ঞতা প্রয়োজন। ওই পিচে শামিই সেরা অস্ত্র।”

আইপিএলে গুজরাত টাইটান্সকে ট্রফি জেতানোর পিছনে বড় ভূমিকা নেন শামি। ১৬ ম্যাচে ২০টি উইকেট নিয়ে হার্দিক পাণ্ড্যর দলের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনি। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭টি ম্যাচে ১৮টি উইকেট নিয়েছিলেন শামি।

চোটের জন্য এশিয়া কাপের দলে ছিলেন না যশপ্রীত বুমরা এবং হর্ষল পটেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁরা সুস্থ হয়ে যাবেন বলেই মনে করা হচ্ছে। রয়েছেন দীপক চাহারও। সেই সঙ্গে এশিয়া কাপে খেলা ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপ সিংহও দলে জায়গা করে নিতে পারেন। সে ক্ষেত্রে শামিকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হবে নাকি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অভিজ্ঞ পেসারকে ব্রাত্যই রাখা হবে সেই দিকেই নজর থাকবে সকলের।

Mohammed Shami Virender Sehwag Team India T20 World Cup 2022 Asia Cup 2022
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy