Advertisement
E-Paper

আইপিএল ছেড়ে পাকিস্তানের লিগে খেলছেন! ব্যতিক্রম অস্ট্রেলিয়ার জ়াম্পা, কেন?

করাচি কিংসের হয়ে লাহৌর কলন্দর্সের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে নজর কেড়েছেন অ্যাডাম জ়াম্পা। আইপিএল না খেলে পাকিস্তান সুপার লিগে খেলছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৮:৫২
picture of cricket

অ্যাডাম জ়াম্পা। —ফাইল চিত্র।

আইপিএল ছেড়ে পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়েছেন অ্যাডাম জ়াম্পা। গোটা বিশ্বের ক্রিকেটারেরা যখন আইপিএলে খেলার জন্য মুখিয়ে থাকেন, তখন অস্ট্রেলীয় স্পিনারের ভাবনা-চিন্তা অন্য রকমের।

করাচি কিংসের হয়ে লাহৌর কলন্দর্সের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে নজর কেড়েছেন জ়াম্পা। পরের ম্যাচ রাওয়ালপিন্ডির বিরুদ্ধে। পিএসএলের শুরুতেই সাফল্য পেয়ে খুশি জ়াম্পা। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘এ বারে আইপিএল খেলতে চাইনি। ইচ্ছা ছিল না। তাই নিজেকে সরিয়ে নিয়েছি। সত্যি বলতে আমার মতো ক্রিকেটারের কাছে টাকাটা মুখ্য আকর্ষণ হতে পারে না। দক্ষতাই আসল। তা ছাড়া আইপিএল অনেক বড় প্রতিযোগিতা। আমার পক্ষে এত সময় দেওয়া সম্ভব হত বলে মনে হয় না।’’

তা হলে পিএসএল খেলার সিদ্ধান্ত নিলেন কেন? অজি লেগ স্পিনার বলেছেন, ‘‘ভেবে ছিলাম কয়েক দিন বিরতি নেব। এক মাস আগে পিএসএলের প্রস্তাব পেলাম। তার পর সব কিছু তাড়াতাড়ি হয়ে গেল। যাই হোক প্রতিযোগিতাটা আমি উপভোগ করছি।’’

এ বার না খেললেও অতীতে রাইজিং পুণে সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে জ়াম্পার। আইপিএলে ২২ ম্যাচে ৩১ উইকেট রয়েছে অস্ট্রেলীয় স্পিনারের।

Adam Zampa IPL PSL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy