পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম তুলে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে আসছেন ব্লেসিং মুজ়ারাবানি। ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছিলেন জ়িম্বাবোয়ের জোরে বোলার। পরে কেকেআরের প্রস্তাব পেয়ে আইপিএল খেলার সিদ্ধান্ত নেন। তাঁর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তারা আইনি পদক্ষেপ করতে পারেন।
পিএসএলের নিলামে দল না পাওয়া মুজ়ারাবানিকে ইসলামাবাদ ইউনাইটেড সই করিয়েছিল শামার জোসেফের পরিবর্ত হিসাবে। ১ কোটি ১০ লাখ টাকার চুক্তি হয়েছিল। ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত পিএসএলে খেলার কথা ছিল তাঁর। পরে সিদ্ধান্ত বদলে আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানের পরিবর্ত হিসাবে মুজ়ারাবানিকে দলে নিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। এ ভাবে চুক্তি ভাঙায় জ়িম্বাবোয়ের ক্রিকেটারের উপর ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট কর্তারা।
আইপিএল খেলার জন্য পিএসএলের চুক্তি ভাঙার ঘটনা এই প্রথম নয়। গত মরসুমে একই ভাবে পেশোয়ার জ়ালমির চুক্তি ভেঙে মুম্বই ইন্ডিয়ান্সে সই করেছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিনশ বশ। ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে আইনি পদক্ষেপ করার কথা ভাবছেন পিসিবি কর্তারা। পিএসএল কর্তৃপক্ষ মুজ়ারাবানির উপর নিষেধাজ্ঞা চাপাতে পারেন। সে ক্ষেত্রে আগামী কয়েক বছর মুজ়ারাবানি পিএসএল খেলতে পারবেন না। তবে আইপিএলে খেলতে তাঁর সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। আগামী ১৭ মার্চ তাঁর কলকাতায় আসার কথা।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল পারফর্ম করেছিলেন মুজ়ারাবানি। ছ’ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন। এ ছাড়াও বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
১৪:৩২
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার -
১৩:১৯
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী -
১২:৫০
রবিবার আইপিএল ফাইনাল স্থগিত করে দেওয়া উচিত ছিল, গুজরাতের সঙ্গে অন্যায় হয়েছে! মত গাওস্করের, দিলেন ব্যাখ্যা -
১১:৪০
রাহানের কেকেআর সপ্তম হলেও আইপিএলে সৌরভের কলকাতা সকলকে পিছনে ফেলে প্রথম! -
০৮:০৬
শুভমনদের বাসে আগুন! আইপিএল ফাইনাল খেলে ফেরার পথে ঘণ্টাখানেক রাস্তাতেই আটকে গুজরাত দল