E-Paper

বিশ্বকাপ, অলিম্পিক্সে ট্রাম্পের থাকা নিয়ে প্রশ্ন

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, মঙ্গলবার ওয়াডার কার্যকরী কমিটির বৈঠকে ট্রাম্পকে দুটি জায়গাতেই নিষিদ্ধ করা নিয়ে আলোচনার প্রস্তাব রয়েছে। কিন্তু লড়াইটা কী নিয়ে?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০৭:১৮
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

বিশ্ব ডোপ বিরোধী সংস্থার (ওয়াডা) সঙ্গে লড়াইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স এবং ফিফা বিশ্বকাপে নিষিদ্ধ হয়ে যেতে পারেন? তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে, ওয়াডা মার্কিন প্রেসিডেন্ট এবং সে দেশের সরকারি কর্তাদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা জারি করতে পারেন ২০২৮ অলিম্পিক্স এবং এ বছরের ফিফা বিশ্বকাপে।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, মঙ্গলবার ওয়াডার কার্যকরী কমিটির বৈঠকে ট্রাম্পকে দুটি জায়গাতেই নিষিদ্ধ করা নিয়ে আলোচনার প্রস্তাব রয়েছে। কিন্তু লড়াইটা কী নিয়ে? ঘটনা হল ২০২৩ সাল থেকে ওয়াডার প্রাপ্য অর্থ মেটায়নি মার্কিন প্রশাসন। যা জমতে জমতে দাঁড়িয়েছে এখন ৭.৩ মিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ৬৮ কোটি টাকা)। ওয়াডার মুখপাত্র জেমস ফিটজ়জেরাল্ড অবশ্য বলেছেন, ‘‘এই নিয়ম বৈঠকে পাশ হলেও চলতি বছরের বিশ্বকাপে তার প্রয়োগ হবে না।’’ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ওয়াডার যে বোর্ড তারা নভেম্বরের আগে বৈঠকে বসবে না। যদিও ওয়াডা ইঙ্গিত দিয়েছে প্রয়োজন হলে দ্রুত বৈঠক ডাকা হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Donald Trump FIFA World Cup 2026 Los Angeles Olympics 2028

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy