ঘরের মাঠে জয়ের পথে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে আর সাতটা উইকেট ফেলতে পারলেই প্রথম জয় পাবে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিেন ২৪৮ রানে ডিক্লেয়ার করে দক্ষিণ আফ্রিকা। ১৯৯ বলে ৯৬ রান করেন হাসিম আমলা। বাভুনা অপরাজিত ৭৮। জিততে হলে ইংল্যান্ডের সামনে টার্গেট ৩৮২। ব্যাট করতে নেমে মাত্র ৫ রানেই আউট হয়ে যান ইংল্যান্ড অধিনায়ক কুক। হেলসকে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরান রাবাদা। কম্পটনও ৬ রােনর বেশি করতে পারেননি। জো রুট(১৯) ও টেলরের(১৯) পার্টনারশিপ পঞ্চম দিনে এখন ইংল্যান্ডের ভরসা। যদিও ইংল্যান্ড সিরিজ ২-০ জিতে গিয়েছে। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জেওফ্রি বয়কট বলেন, ‘‘পিচটা খুব খারাপ ছিল। কিন্তু হেলস আবার খেলতে পারল না।’’