Advertisement
E-Paper

একা জ়‌াভি নয়, ভারতের কোচ হওয়ার আবেদন করেছিলেন গুয়ার্দিওলাও! ফেডারেশনের দাবি, সবই ভুয়ো

শনিবার জানা গেল, একা জ়‌াভি নন, ভারতের কোচ হতে চেয়ে নাকি আবেদন করেছিলেন পেপ গুয়ার্দিওলাও। তিনি এখন ম্যাঞ্চেস্টার সিটির কোচ। তবে ফেডারেশনের দাবি, এই দু’জন যে সত্যিই আবেদন করেছেন তার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৮:০৯
cricket

পেপ গুয়ার্দিওলা (বাঁ দিকে) এবং জ়াভি। — ফাইল চিত্র।

ভারতের কোচ হতে চেয়ে জ়‌াভির করা আবেদন ফুটবল ফেডারেশন বাতিল করে দিয়েছে বলে আগেই জানা গিয়েছিল। শনিবার এটাও জানা গেল, একা জ়‌াভি নন, ভারতের কোচ হতে চেয়ে নাকি আবেদন করেছিলেন পেপ গুয়ার্দিওলাও। তিনি এখন ম্যাঞ্চেস্টার সিটির কোচ। তবে ফেডারেশনের দাবি, এই দু’জন যে সত্যিই আবেদন করেছেন তার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই দু’টিই ভুয়ো বলে বাতিল করে দিয়েছে তারা।

এ দিন এক বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, গুয়ার্দিওলা এবং জ়াভির আবেদন তাদের কাছে এসেছিল। তবে তার সত্যতা জানা সম্ভব হয়নি। সে কারণেই এই আবেদন ভুয়ো বলে মনে হয়েছে তাদের। যদিও ফেডারেশনের এক কর্তা আগে জানিয়েছিলেন, জ়াভিকে দেওয়ার মতো অর্থ ফেডারেশনের কাছে নেই বলেই তাঁর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তা হলে এখন কেন আবেদন ভুয়ো বলা হচ্ছে, তার কোনও উত্তর পাওয়া যায়নি।

ফেডারেশন এ দিন জানিয়েছে, মোট ১৭০ জনের আবেদন জমা পড়েছিল। তার মধ্যে থেকে টেকনিক্যাল কমিটি প্রথমে ১০ জনকে বাছাই করে। তার পর তিন জনকে চূড়ান্ত হিসাবে বেছে নেয়। এশিয়া এবং ভারতের ফুটবল নিয়ে জ্ঞান রয়েছে এমন কাউকেই কোচ করার পক্ষপাতী তারা। সে দিক থেকে সবচেয়ে এগিয়ে খালিদ জামিল। তার পর স্টিফেন কনস্টানটাইন।

টেকনিক্যাল ডিরেক্টর সুব্রত পাল বলেছেন, “ভারতীয় ফুটবল গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে দাঁড়িয়েছে। আমরা এমন কোচ নিয়োগ করতে চাই যাঁর শুধু টেকনিক্যাল জ্ঞান নয়, এশিয়া এবং ভারতের ফুটবল সম্পর্কে জ্ঞানও থাকবে।”

Xavi Hernandez Pep Guardiola AIFF

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy