আমেরিকা-ব্রিটেনের সংবাদমাধ্যমে মুখ পুড়েছিল কলকাতার। শনিবার যুবভারতীর কেলেঙ্কারি জায়গা পেল খোদ লিয়োনেল মেসির দেশ আর্জেন্টিনার সংবাদমাধ্যমে।
মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর প্রথম দিনই যুবভারতীতে দর্শকদের ক্ষোভে অনুষ্ঠান শেষ করা যায়নি। মাত্র ২২ মিনিট মাঠে থেকে বিরক্ত হয়ে বেরিয়ে যান মেসি। এই ঘটনা মেসির দেশের সংবাদমাধ্যম ‘ক্লারিন’ এবং ‘লা নাসিয়ন’ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
‘ক্লারিন’ তাদের শিরোনামে করেছে, ‘‘ভারতে মেসিকে নিয়ে বিশৃঙ্খলা: রাজনৈতিক দুর্নীতির অভিযোগ এবং ফুটবল ফেডারেশন এই ঘটনা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে’’। তারা প্রতিবেদনে লিখেছে, ‘‘আয়োজকদের বিরুদ্ধে রাজনৈতিক দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ উঠেছে।’’ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। লেখা হয়েছে, ‘‘চেয়ার এবং জলের বোতল ছোড়ার জন্য আর্জেন্টাইন তারকার অনুষ্ঠানটি ২২ মিনিটের মধ্যে শেষ করতে হয়। এর ফলেই সঙ্কট দেখা দেয়। তার পরেও ভারতীয় ফুটবল ফেডারেশন মেসির অনুষ্ঠানের এই ঘটনা থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়।’’
তারা আরও লিখেছে, ‘‘মেসিকে বিপন্ন করে তোলা হয়েছে।’’ রাজনৈতিক নেতা ও কর্মকর্তাদের ভূমিকারও নিন্দা করা হয়েছে ওই প্রতিবেদনে। ‘ক্লারিন’ লিখেছে, ‘‘সল্টলেক স্টেডিয়ামের ভিতরেই বিতর্কের সূত্রপাত হয়। হাজার হাজার ভক্ত উচ্চমূল্যের টিকিটের বিনিময়ে মাঠে এসেছিলেন। কিন্তু রাজনীতিবিদ ও কর্মকর্তাদের প্রাচীর দর্শকদের মেসি-দর্শনে বাধা তৈরি করে। মেসির সঙ্গে নেতা-কর্তারা ছবি তোলার জন্য গোটা অনুষ্ঠান বিঘ্নিত হয়।’’
আর্জেন্টিনার আর এক সংবাদমাধ্যম ‘লা নাসিয়ন’ যুবভারতীর ঘটনাকে ‘গুরুতর দাঙ্গা’ বলেছে। তারা লিখেছে, ‘‘ভারতের কলকাতার একটি স্টেডিয়ামে লিয়োনেল মেসির সফর শনিবার শেষ হয় তারকা খেলোয়াড়ের তাড়াতাড়ি মাঠ ছেড়ে চলে যাওয়ার মধ্য দিয়ে। অনুষ্ঠানের আয়োজকদের কেলেঙ্কারির নিন্দা করেছেন দর্শকেরা।’’
‘ইনফোব’ সংবাদমাধ্যমের শিরোনাম, ‘লিয়োনেল মেসির ভারত সফরের ফলে সৃষ্ট বিশৃঙ্খলা: জনতা স্টেডিয়াম ভাঙচুর করেছে এবং তদন্ত শুরু হয়েছে’’।
যুবভারতীর ঘটনা আগেই প্রকাশ করেছিল আমেরিকার ‘নিউ ইয়র্ক টাইমস’ থেকে শুরু করে ব্রিটেনের ‘গার্ডিয়ান’, ‘বিবিসি’। যুবভারতীর বিশৃঙ্খলার বর্ণনা করেছিল স্পেন, ফ্রান্সের সংবাদমাধ্যমেও। বোঝাই যাচ্ছে, যেহেতু আন্তর্জাতিক চরিত্র মেসি এবং তিনি গোটা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়, তাঁকে ঘিরে যে ঘটনা শনিবার কলকাতায় ঘটেছে, তাতে বিচলিত বিদেশি সংবাদমধ্যম। খোদ মেসির দেশ আর্জেন্টিনার সংবাদমাধ্যমও এই ঘটনা প্রকাশ করা থেকে বাদ গেল না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- শনিবার ঠিক সকাল ১১.৩০ মিনিটে যুবভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল।
- ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখায় মেসিকে। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাঁকে। ফলে গ্যালারি থেকে শুধু মেসিকে নয়, লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পলকেও দেখা যায়নি।
- মেসি যুবভারতীতে পৌঁছোতেই অন্তত ৭০-৮০ জন মানুষের ভিড় ঘিরে ধরে তাঁকে। মূলত মন্ত্রী, কর্তারাই ঘিরে ধরেন মেসিকে।
-
যুবভারতীকাণ্ড: টিকিটের টাকা ফেরত দেবেন কি শতদ্রু দত্ত? বিধাননগর আদালতে পুলিশের মামলার শুনানি পিছিয়ে গেল
-
যুবভারতীকাণ্ডের ৩৭ দিনের মাথায় অন্তর্বর্তী জামিন পেলেন শতদ্রু দত্ত, ১০ হাজার টাকার বন্ডে মুক্তির নির্দেশ আদালতের
-
মেসির অনুষ্ঠানে অশান্তি, ভাঙচুর হওয়া যুবভারতী ক্রীড়াঙ্গনের সংস্কার শুরু হচ্ছে জানুয়ারি থেকেই, দায়িত্বে পূর্ত দফতর
-
মেসি-মূর্তির জমির মালিক কে? লেকটাউন ঘুরে উত্তর মিলল না, মুখে মুখে ঘুরছে সুজিতের নাম, তবে দিনভর নীরব রইলেন মন্ত্রী
-
যুবভারতীকাণ্ডে সিবিআই তদন্তের আর্জি খারিজ হাই কোর্টে! রাজ্যের সিটের কাজে হস্তক্ষেপ করল না আদালত