E-Paper

এগিয়ে থেকেও ড্র আর্সেনালের

ঘরের মাঠে আতলেতিকো খেলা শুরু হওয়ার দুই মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্সেনালের পিয়েরো হিনকাপির জন্য। দলকে বাঁচান ডেকলান রাইস। ১৪ মিনিটে ইউলিয়ান আলভারেসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৭:৪৩
ত্রাতা:সমতা ফেরানোর পরে উল্লাস আলভারেসের।

ত্রাতা:সমতা ফেরানোর পরে উল্লাস আলভারেসের। ছবি: রয়টার্স।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের প্রথম পর্বে মঙ্গলবার রাতে ফুটবলপ্রেমীরা দেখেছিলেন প্যারিস সঁ জরমঁ-বায়ার্ন মিউনিখের নয় গোলের রোমাঞ্চকর দ্বৈরথ। চব্বিশ ঘণ্টা পরে তাঁরা হতাশ হলেন আতলেতিকো দে মাদ্রিদ বনাম আর্সেনাল ম্যাচ দেখে। ১-১ শেষ হওয়া ম্যাচের দু’টি গোলই হল পেনাল্টি থেকে।

ঘরের মাঠে আতলেতিকো খেলা শুরু হওয়ার দুই মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্সেনালের পিয়েরো হিনকাপির জন্য। দলকে বাঁচান ডেকলান রাইস। ১৪ মিনিটে ইউলিয়ান আলভারেসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও প্রথমার্ধের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে এগিয়ে যায় আর্সেনাল। পেনাল্টি বক্সের মধ্যে ভিক্টর গিয়োকেরেসকে ফাউল করেন আতলেতিকোর ডেভিড হানকো। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। আর্সেনালকে ১-০এগিয়ে দেন ভিক্টরই।

সমতা ফেরানোর লক্ষ্যে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে আতলেতিকো। ৫৬ মিনিটে পেনাল্টি থেকেই ১-১ করেন আলভারেস। ৭৮ মিনিটে ডেভিডের সঙ্গে বল দখলের লড়াইয়ে পড়ে যান এবারেচি এজ়ে। রেফারি প্রথমে পেনাল্টির নির্দেশ দিলেও ভিডিয়ো প্রযুক্তি ব্যবহার করে তাবাতিল করে দেন।

বিতর্কে ফিফা: বিশ্বকাপের আগে ফের বিতর্কে ফিফা। কানাডায় তাদের বার্ষিক সভায় প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর জন্য সুরক্ষা চেয়ে বিতর্কে। কারণ সে দেশের প্রধানমন্ত্রীর চেয়েও এক ধাপ বেশি সুরক্ষা চাওয়া হয়েছিল ফিফা প্রধানের জন্য। যা দিতে অস্বীকার করেছে কানাডা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

UEFA Champions League Arsenal

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy