Advertisement
E-Paper

১০৫ গোল! বুন্দেশলিগায় ৫২ বছরের রেকর্ড ভাঙল বায়ার্ন, ইয়ামালের নজির গড়ার ম্যাচে জয় বার্সার, আরও চাপে রিয়াল

১০৭১-৭২ মরসুমে নিজেদেরই করা ১০১ গোলের রেকর্ড ভেঙে দিল বায়ার্ন মিউনিখ। কনিষ্ঠতম ফুটবলার হিসাবে লা লিগায় শততম ম্যাচ খেলার নজির গড়লেন লামিনে ইয়ামাল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৪:২৮
picture of football

লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স।

বুন্দেশলিগায় গোলের নজির বায়ার্ন মিউনিখের। লা লিগায় জয় পেল বার্সেলোনা। দলকে খেতাবের দিকে আরও এক ধাপ এগিয়ে দিলেন লামিনে ইয়ামাল। লা লিগায় নতুন রেকর্ডও গড়লেন তরুণ ফুটবলার। জিরোনার কাছে আটকে গেল কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদ।

৫২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল বায়ার্ন। শনিবার সেন্ট পাউলিকে ৫-০ গোলে হারিয়েছে তারা। এ বারের লিগে ১০৫ গোল হয়ে গেল বায়ার্নের। ভেঙে দিল ১০৭১-৭২ মরসুমে নিজেদেরই ১০১ গোলের রেকর্ড। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচের আগে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিলেন বেয়ার্নের ফুটবলারেরা। একই সঙ্গে বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে গিয়ে লিগ জয়ের আরও কাছে পৌঁছে গেল বেয়ার্ন।

শনিবারের ম্যাচে প্রথম থেকেই দাপট ছিল বায়ার্নের। ৯ মিনিটে দলের পক্ষে প্রথম গোল করেন জামাল মুসিয়ালা। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন বায়ার্নের ফুটবলারেরা। দ্বিতীয়ার্ধে অবশ্য আর সেই ভুল করেননি তাঁরা। ৫৩ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল লিও গোরেৎজ়কার। এই গোলেই তৈরি হয় নতুন রেকর্ড। ১ মিনিট পরেই ৩-০ ব্যবধানে দলকে এগিয়ে দেন মাইকেল ওলিস। এই গোলের পর লড়াই থেকে একরকম হারিয়ে যায় পাউলি। তাতে অবশ্য আক্রমণের ধার কমাননি বায়ার্নের ফুটবলারেরা। ৬৫ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল নিকোলাস জ্যাকসনের। ৮৯ মিনিটে পঞ্চম গোল করেন রাফায়েল গুয়েরেইরো। এ দিনের জয়ের ফলে ২৯ ম্যাচে ৭৬ পয়েন্ট বল বায়ার্নের। সমান ম্যাচ খেলে ৬৪ পয়েন্ট ডর্টমুন্ডের।

Advertisement

অন্য দিকে লা লিগায় জয়ের আরও কাছে বার্সেলোনা। ঘরের মাঠে ৪-১ ব্যবধানে তারা হারাল এস্প্যানিয়লকে। জোড়া গোল করলেন ফেরান তোরেস। ম্যাচের ৯ এবং ২৫ মিনিটে দু’টি গোল করেন তিনি। এই দুই গোলের ক্ষেত্রেই অবদান রয়েছে ইয়ামালের। বার্সার বাকি দু’টি গোল দ্বিতীয়ার্ধে। ৮৭ মিনিটে নিজে গোল করে দলের জয় নিশ্চিত করেন ১৮ বছরের ফুটবলার। ৮৯ মিনিটে বার্সার চতুর্থ গোল মার্কাস রাশফোর্ড।

শনিবার লা লিগায় একটি নজিরও গড়েছেন ইয়ামাল। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে লা লিগায় ১০০টি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করলেন তিনি। শনিবার ইয়ামালের বয়স ছিল ১৮ বছর ২৭২ দিন। এর আগের রেকর্ডটি ছিল রাউল গঞ্জালেসের দখলে। রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা লা লিগায় শততম ম্যাচ খেলেছিলেন ১৯ বছর ২৮৪ দিন বয়সে।

রাউলের রেকর্ড ভাঙার দিনেই খেতাবের দৌড়ে আরও পিছিয়ে পড়ল রিয়াল। জিরোনার সঙ্গে ১-১ ড্র করলেন এমবাপেরা। ৫১ মিনিটে ফেডরিকো ভালভার্দের গোলে এগিয়ে যায় রিয়াল। ৬২ মিনিটে সমতা ফেরান জিরোনার থমাস লেমার। এ দিনের ড্রয়ের পর ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট হল রিয়ালের। সমসংখ্যক ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৯।

Bundesliga La Liga Barcelona FC Real Madrid Bayern Munich Lamine Yamal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy