বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-এ ব্রাজ়িলের প্রতিপক্ষ নরওয়ে। আর্লিং হালান্ডেরা বেশ ভাল ফুটবল খেলছেন। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কি নেমার খেলবেন? প্রশ্ন তৈরি হওয়ার কারণ, জাপানের বিরুদ্ধে নেমারকে খেলাননি ব্রাজ়িল কোচ কার্লো আনচেলোত্তি।
নরওয়ে ম্যাচ নিয়ে পরিকল্পনার কথা বলেছেন আনচেলোত্তি। জানিয়েছেন, জাপানের বিরুদ্ধে সুযোগ না পাওয়ায় কিছুটা ক্ষুব্ধই হয়েছিলেন নেমার। ব্রাজ়িলের এক সংবাদমাধ্যমকে আনচেলোত্তি বলেছেন, ‘‘আগের ম্যাচে না খেলায় নেমার একটু অসন্তুষ্টই হয়েছিল। তবে খারাপ ব্যবহার করেনি। ভাল অনুশীলন করছে। আমাদের দলের জন্য নেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ হিসাবেও দুর্দান্ত। আমি ওকে নিয়ে খুশি। নেমার অবশ্যই খেলতে চায়।’’
তা হলে কি নরওয়ের বিরুদ্ধে খেলাবেন? ব্রাজ়িল কোচ জানিয়েছেন, প্রয়োজন মনে করতে তবেই নেমারকে ব্যবহার করবেন। তিনি বলেছেন, ‘‘নেমার মাঠে নামার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ও কতক্ষণ খেলবে, সেটা বলা সম্ভব নয়। দলের প্রয়োজন হলেই ওকে নামানো হবে। ম্যাচের রাশ নিয়ন্ত্রণ করতে পারে নেমার।’’
আনচেলোত্তি বোঝাতে চেয়েছেন, গুরুতর চোট সারিয়ে বিশ্বকাপ খেলতে আসা নেমারকে নিয়ে বাড়তি ঝুঁকি নেবেন না। প্রয়োজন মতো ব্যবহার করবেন। কাজে লাগাবেন তাঁর অভিজ্ঞতাকে। তবে প্রথম একাদশে নেমারের না থাকার সম্ভাবনাই বেশি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
০৯:৫২
কেউ সন্তানের মায়ের কাছেই ফিরেছেন, কেউ দোকান-কর্মীর প্রেমে মত্ত হয়েছেন! নজরে তারকা ফুটবলারদের প্রেমকাহিনি -
০৪:৩৫
কষ্ট করে প্যারাগুয়েকে হারাল ফ্রান্স, পেনাল্টি থেকে গোল করে মেসিকে ছুঁলেন এমবাপে, শেষ আটে সামনে মরক্কো -
২২:৩০
এগিয়ে গিয়েও বার বার গোলহজম! কাতারের ‘দোষ’ আবার ফিরেছে আর্জেন্টিনা দলে, মেসিদের সমস্যা কি শারীরিক না মানসিক? -
১২:৪৪
আমাদের সূচি নাকি সহজ! শেষ ষোলোয় উঠে মুখ খুললেন স্কালোনি, আর্জেন্টিনার কোচের মুখে কাবো ভার্দের লড়াইয়ের প্রশংসা -
১১:৫৮
বিশ্বকাপের শেষ ষোলোর সূচি চূড়ান্ত, কোন দলের কখন খেলা, মেসি-রোনাল্ডোদের প্রতিপক্ষ কারা